সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৩, ১১:১৩ পিএম
অনলাইন সংস্করণ

সীতাকুণ্ডে গ্যাস সিলিন্ডারের গুদামে আগুন, দগ্ধ ২

চট্টগ্রামের সীতাকুণ্ডে গ্যাস সিলিন্ডারের গুদামে মঙ্গলবার আগুন লাগে। ছবি: কালবেলা
চট্টগ্রামের সীতাকুণ্ডে গ্যাস সিলিন্ডারের গুদামে মঙ্গলবার আগুন লাগে। ছবি: কালবেলা

চট্টগ্রামের সীতাকুণ্ডে গ্যাস সিলিন্ডারের গুদামে আগুন লেগে দুজন দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার (১৫ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলা সোনাইছড়ি ইউনিয়নের চৌধুরী মার্কেট এলাকায় মেসার্স এমটি এন্টারপ্রাইজে ওই ঘটনা ঘটে।

খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

দগ্ধ হওয়া আবু তাহেরের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তিনি গুদামটির মালিক। অপরজন গুদামের শ্রমিক। তার নাম জানা যায়নি।

স্থানীয় সূত্র জানায়, গ্যাস সিলিন্ডার প্রতিষ্ঠানের মালিক আবু তাহের ও তার এক শ্রমিক দরজা বন্ধ করে ভেতরে কাজ করছিলেন। হঠাৎ চিৎকারের শব্দে আশপাশের লোকজন ছুটে যান।

পরে আহত দুজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা সুলতান মাহমুদ কালবেলাকে জানান, স্থানীয় বাসিন্দারা খবর দিলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। আগুনের সূত্রপাত নিশ্চিত হওয়া যায়নি।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক সমস্যা অথবা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে ওই দুর্ঘটনা ঘটেছে। গুদামে দুই শতাধিক গ্যাস সিলিন্ডারের বোতল ছিল।

সীতাকুণ্ড মডেল থানার (ভারপ্রাপ্ত) ওসি তোফায়েল আহমেদ বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্ঘটনাকবলিত গুদামটিতে অবৈধভাবে এক বোতল থেকে আরেক বোতলে গ্যাস সিলিন্ডার রিফিল করা হয়। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক / বৈজ্ঞানিক যাচাইয়ের মাধ্যমে ব্যবস্থা নিচ্ছে বিএসটিআই

উদ্ভাবনী বিমা সেবা চালুর উদ্যোগের স্বীকৃতি পেলো দুই প্রতিষ্ঠান

চুরির এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার ২, উদ্ধার ১০ ভরি স্বর্ণ

প্রথমবার রিয়েলিটি শোতে জয়া আহসান

১ কোটি ৫৪ লাখ টাকা / খননের প্রয়োজন না থাকায় পুরো টাকা ফেরত দিলেন ইউএনও

ইরানে পুলিশ সদস্যদের হত্যার দায়ে ২ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

ঢাবি শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি রাখলেন সিটি করপোরেশনের প্রশাসক

বিশেষ ধারাবাহিক / মহাজীবনের যাত্রাপথ

বিএফডিসিতে বিক্ষোভ / পরিচালক সায়মন তারিককে চলচ্চিত্রাঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা

উন্নয়নকাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

১০

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ, গ্যাস সংকট নিয়ে আলোচনা

১১

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও নিয়ে জামায়াতের বিবৃতি

১২

বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে হাজার কোটি টাকার যন্ত্রাংশ

১৩

দ্য নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ একই সংঘাতে রূপ নিতে যাচ্ছে

১৪

জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিছিল আসবে: নাহিদ ইসলাম

১৫

মাদক কারবারির তথ্য দিলে পুরস্কারের ঘোষণা জামায়াত এমপির

১৬

‘শিবির মিডিয়া সেল’ পেজে প্রতিমন্ত্রী ফরহাদের ভুয়া ভিডিও 

১৭

ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি

১৮

গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক

১৯

চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম

২০
X