সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৫, ০৪:১৩ পিএম
অনলাইন সংস্করণ

অস্ত্র ঠেকিয়ে ছিনতাই, ৪ জনের যাবজ্জীবন

জেলা জজ আদালত, সিরাজগঞ্জ। ছবি : সংগৃহীত
জেলা জজ আদালত, সিরাজগঞ্জ। ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জের শাহজাদপুরে বুকে পিস্তল ঠেকিয়ে এনজিওকর্মীর টাকা লুটের ঘটনায় চার ছিনতাইকারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ যুগ্ম জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক সুপ্রিয়া রহমান এ রায় দেন।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া গ্রামের মৃত ওসমান ফকির ওরফে সোনাউল্লাহর ছেলে এরশাদ আলী ওরফে গোলজার হোসেন রানা ওরফে রায়হান রাজা, পাবনা সদরের অরেঙ্গাবাজ গ্রামের মৃত আকবর সেখের ছেলে নজরুল ইসলাম, সুজানগর উপজেলার ঘোষপাড়ার মৃত নাছির উদ্দিন নেছারের ছেলে আবুল হাসেম ওরফে দেও হাসেম এবং রাজবাড়ীর পাংশা উপজেলার জয়গ্রামের নজরুল ইসলামের ছেলে হাসান আলী প্রামাণিক।

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) অ্যাডভোকেট মো. হাদীউজ্জামান সেখ (হাদী) কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এজাহার সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সাজেদা ফাউন্ডেশনের ফিল্ড অফিসার আশরাফুল ইসলাম ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি সকালে বাড়াবিল গ্রামে কিস্তির টাকা আদায় করতে যান। দুপুরে আদায় করা কিস্তির ১ লাখ ৫৬ হাজার ৬০০ টাকা ফেরার পথে বাড়াবিল ব্রিজের কাছে পৌঁছলে তিনটি মোটরসাইকেলযোগে ছিনতাইকারীরা তাকে ঘিরে ধরে। তার মাথায় ও বুকে পিস্তল ঠেকিয়ে টাকা ছিনিয়ে নেয়। আশরাফুল ইসলামের ডাকচিৎকারে আশপাশের লোকজন এসে ছিনতাইকারীদের আটক করে গণধোলাই দেয়। এরপর পুলিশের কাছে সোপর্দ করা হয়।

অ্যাডভোকেট মো. হাদীউজ্জামান সেখ (হাদী) বলেন, মাথায় ও বুকে পিস্তল ঠেকিয়ে টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় শাহজাদপুর থানায় মামলা করলে সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত আসামিদের বিরুদ্ধে এ রায় প্রদান করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত আমিরের ‘এক্স’ পোস্টের প্রতিবাদে ঢাবিতে ঝাড়ু মিছিল

শীর্ষ পদে নারীদের না আসার ব্যাখ্যা দিলেন জামায়াত নেত্রী

দেশের প্রথম অলিম্পিক কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

‘পুরুষই নারীর পরিচালক, এটা মেনে নিয়েই আমরা রাজনীতিতে এসেছি’

অস্ট্রেলিয়ান ওপেন জিতে আলকারাজের নতুন ইতিহাস

জামায়াতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মী

রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা

ঢাবি ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া অনন্য গাঙ্গুলীর মরদেহ উদ্ধার

তারেক রহমানই এ দেশের প্রধানমন্ত্রী হবেন : টুকু

ময়মনসিংহে হচ্ছে ৩৫ হাজার কোটি টাকার অলিম্পিক কমপ্লেক্স

১০

ফেব্রুয়ারিতে এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে সোমবার

১১

মুক্তিযোদ্ধা ভাতার টাকা বিতরণ নিয়ে শঙ্কা

১২

অবশেষে বিয়ের পিঁড়িতে বিজয়- রাশমিকা

১৩

যেসব জেলায় ব্যালট পেপার পাঠানো হচ্ছে

১৪

নুর ও মামুনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ

১৫

সংঘাত এড়াতে ভিন্ন পথে হাঁটছে যুক্তরাষ্ট্র-ইরান

১৬

ঢাকা-৬ উন্নয়নের ভিত্তি গড়তে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ইশরাকের

১৭

ইরানে হামলা করলে কী পরিণতি হবে যুক্তরাষ্ট্রের, জানালেন খামেনি

১৮

আপনার আমার সবার অধিকার সমান, হিন্দু ধর্মাবলম্বীদের হাবিব

১৯

প্রিপারেশন বেশ ভালো : স্বরাষ্ট্র উপদেষ্টা

২০
X