মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ১৪ জুন ২০২৩, ০৮:০৫ পিএম
আপডেট : ১৪ জুন ২০২৩, ০৮:১৪ পিএম
অনলাইন সংস্করণ
বিএনপির তারুণ্যের সমাবেশ

চট্টগ্রামে বঙ্গবন্ধুর ছবি ও ম্যুরাল ভাঙচুর

চট্টগ্রামে বিএনপির সমাবেশে বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর। ছবি : কালবেলা
চট্টগ্রামে বিএনপির সমাবেশে বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর। ছবি : কালবেলা

বিএনপির তারুণ্যের সমাবেশকে কেন্দ্র করে চট্টগ্রামে ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক ছবি ও ম্যুরাল ভাঙচুর এবং ছাত্রলীগের ওপর হামলা করা হয়। অভিযোগ উঠেছে এই ঘটনা ছাত্রদল এবং যুবদলের নেতাকর্মীরা ঘটিয়েছে।

আজ বুধবার দুপুুর ২টার দিকে ছাত্রদল ও যুবদল কর্মীদের একটি মিছিল চট্টগ্রাম কলেজের সামনে দিয়ে যাচ্ছিল। এ সময় যুবদল ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের থেকে এ তথ্য পাওয়া যায়।

এদিকে এই ঘটনার ঘণ্টাখানেক পর বাসে করে বিএনপি নেতাকর্মীরা তারুণ্যের সমাবেশে যাচ্ছিলেন। এ সময় চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজ লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন তারা। পরে কলেজে অবস্থান নেয়া ছাত্রলীগের নেতাকর্মীরা তা প্রতিহতের চেষ্টা করেন। যুবদলের নেতাকর্মীদের হামলাকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। কলেজের বিভিন্ন স্থাপনায় ছাত্রদল ও যুবদলকর্মীরা ভাঙচুর চালান বলে অভিযোগ ছাত্রলীগের।

এ ছাড়া চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের প্রায় দেড়শ’ জনের একটি মিছিল জামালখান মোড় দিয়ে যাওয়ার সময় লাঠি-সোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে স্বাধীনতাযুদ্ধের ইতিহাস সংবলিত বঙ্গবন্ধুর ম্যুরাল ও দেয়ালিকায় ভাঙচুর চালায় বলে অভিযোগ উঠেছে। ঘটনার সময় পুলিশ বা প্রশাসনের কেউ সেখানে ছিল না। তবে ভাঙচুরের এ ঘটনায় পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজ কালবেলাকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর স্লোগান দেওয়ায় ছাত্রদলের একটি মিছিলে ধাওয়া দিয়েছিল ছোট ভাইয়েরা। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। আমরা ক্যাম্পাসে আছি।

তবে এর রেশ ধরে চকবাজার এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বিকেল সাড়ে ৩টার দিকে কাজীর দেউড়ি এলাকায় লাঠি-সোঁটা-বাঁশ, স্টাম্প দিয়ে একটি সরকারি অফিসের গেটে ভাঙচুরের চেষ্টা চালায় বিএনপির নেতাকর্মীরা। চকবাজার ছাত্রলীগের ধাওয়া খেয়ে কাজীর দেউড়ি চত্বর দিয়ে মিছিলটি যাওয়ার সময় বিএনপি-ছাত্রদলের একটি অংশ ভাঙচুর চালায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

এদিকে হামলা ও ভাঙচুরের ঘটনা নিশ্চিত করেছেন চকবাজার থানার ওসি মনজুর কাদের।

তিনি জানান, অভিযোগ পেয়েছি, সমাবেশকে কেন্দ্র করে ছাত্রলীগের ওপর হামলা ও বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর হয়েছে। তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। অভিযুক্ত যুবদল ও ছাত্রদল কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১০

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১১

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১২

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৩

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৪

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৫

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৬

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৭

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৮

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৯

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

২০
X