গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৩, ০২:৫০ এএম
আপডেট : ১৮ আগস্ট ২০২৩, ১২:২২ পিএম
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা!

গোয়ালন্দের ১৫ কেজির পাঙ্গাস। ছবি : কালবেলা
গোয়ালন্দের ১৫ কেজির পাঙ্গাস। ছবি : কালবেলা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে ধরা পড়া সাড়ে ১৫ কেজি ওজনের একটি পাঙ্গাস মাছ ২০ হাজার টাকায় বিক্রি হয়েছে।

বুধবার সকালে ফেরিঘাট এলাকা থেকে স্থানীয় মাছ ব্যবসায়ী মাসুদ মোল্লা পাঙ্গাসটি প্রথমে সাড়ে ১৮ হাজার টাকায় ক্রয় করে বিকেলেই ২০ হাজার টাকায় বিক্রি করেন।

মাছটি সকালে মানিকগঞ্জের একদল জেলের জালে ধরা পড়ে। স্থানীয় কয়েকজন মৎস্যজীবী জানান, প্রতিদিনের মতো আজ ভোরের দিকে নদীতে মাছ শিকারে বের হন একদল জেলে। সকাল সাতটার দিকে জেলেরা জাল গুটিয়ে নৌকায় তোলার সময় বড় একটি পাঙ্গাস পায়। খুশি মনে জেলেরা বিক্রির জন্য নিয়ে আসেন ফেরিঘাট এলাকার আনু খাঁর আড়তে। মাছটি নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে মাসুদ মোল্লা ১ হাজার ২০০ টাকা কেজি দরে মাছটি কেনেন। ১৫ কেজি ৫০০ গ্রামের মাছটির দাম হয় ১৮ হাজার ৬০০ টাকা।

মৎস্য ব্যবসায়ী মাসুদ মোল্লা বলেন, ‘পাঙ্গাসটি ওজন দিয়ে দেখি, ১৫ কেজি ৫০০ গ্রামের একটু বেশি হয়েছে। নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে আমি ১ হাজার ২০০ টাকা কেজি দরে মোট ১৮ হাজার ৬০০ টাকা দিয়ে কিনে নিই। মাছটি বিক্রির জন্য আমার নিজের ৬ নম্বর ফেরিঘাট-সংলগ্ন আড়তঘরে রেখে দিই।’

মাছটি কেনার পর পরিচিতি বিভিন্ন স্থানে বিক্রির জন্য মুঠোফোনে যোগাযোগ করেন মাসুদ মোল্লা। তিনি বলেন, ‘একপর্যায়ে বিকেলের দিকে ঢাকার পরিচিত এক ব্যবসায়ীর কাছে কেজিপ্রতি ১০০ টাকা লাভে মোট ২০ হাজার টাকায় বিক্রি করে দিই। মাছটি ঢাকাগামী একটি দূরপাল্লার পরিবহনের মাধ্যমে ক্রেতার কাছে পাঠিয়ে দিই।’

এদিকে পদ্মা নদীতে ধরা পড়া সাড়ে ৯ কেজি ওজনের একটি বোয়াল মাছটি বিক্রি হয়েছে ২১ হাজর ৪০০ টাকায়। একইদিন সকালে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার আরেক মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা স্থানীয় এক জেলের কাছ থেকে ২ হাজার ২০০ টাকা কেজি দরে ২০ হাজার ৯০০ টাকায় সাড়ে ৯ কেজি ওজনের একটি বোয়াল মাছ ক্রয় করেছেন। পরে কেজিপ্রতি মাত্র ৫০ টাকা করে লাভে ২১ হাজার ৪০০ টাকায় মাছটি তিনি বিক্রি করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি কুচক্রী মহলের ষড়যন্ত্র: এনএফটিই

ইএসডিও গবেষণা / বাজারের বেশিরভাগ টুথপেস্টেই মিলেছে ‘মাইক্রোপ্লাস্টিক’

দাপ্তরিক চিঠিতে নজরুল বর্ষের লোগো ব্যবহারের নির্দেশ

অভিযানে যাওয়া ম্যাজিস্ট্রেটকে ঠান্ডা খেয়ে চলে যেতে বললেন ব্যবসায়ী

যারা ইনসাফ ও কল্যাণের কথা বলে তাদের অপকর্ম বেশি: এ্যানি

কমনওয়েলথ গেমসে বাংলাদেশকে দারুণ সুখবর দিলেন বক্সার রাকিব

জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির পানিতে ‘বিষ’

ইউক্রেনের বেপরোয়া হামলার সমুচিত জবাব দেওয়া হবে: ইরান

যে কারণে হেডিং নিষিদ্ধ করল ইতালিয়ান ক্লাব কোমো

গাজীপুর সিটি করপোরেশনে ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট ঘোষণা

১০

প্রাথমিকের শিক্ষকদের পে-স্কেল ও নতুন নীতিমালা নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী

১১

কিছুদিনের মধ্যেই ১ কোটি মানুষের কর্মসংস্থান হবে: পরিবেশমন্ত্রী

১২

এনসিপির কেন্দ্রীয় নেতাদের সামনেই ইবিতে ছাত্রশক্তির পদবঞ্চিতদের হট্টগোল

১৩

মাদ্রাসায় শিশু শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

১৪

সোহরাওয়ার্দী উদ্যানের সেই ‘নামাজের জায়গাসহ’ অবৈধ স্থাপনা উচ্ছেদ

১৫

হরমুজ প্রণালিতে ইরানের পুঁতে রাখা মাইনের আঘাতে ট্যাংকার বিস্ফোরণ

১৬

রাস্তা বন্ধ করে এনসিপির পথসভা, ভোগান্তিতে যাত্রীরা

১৭

রাজশাহীতে প্রকাশ্যে চলে মাদকের হাট, আতঙ্কে স্থানীয়রা

১৮

হাইকোর্টের রুল / বিকাশ-নগদ-রকেটের অতিরিক্ত সার্ভিস চার্জ কেন অবৈধ নয়

১৯

সেন্টমার্টিন পরিবহনের বাস দুর্ঘটনা: আইনজীবীকে ক্ষতিপূরণ দিতে রুল

২০
X