মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
ফেনী প্রতিনিধি
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫, ০১:২৪ পিএম
অনলাইন সংস্করণ

ফেনীতে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

হত্যা মামলার আসামি করিম উল্লাহ জুনা। ছবি : কালবেলা
হত্যা মামলার আসামি করিম উল্লাহ জুনা। ছবি : কালবেলা

ফেনীর ছাগলনাইয়া উপজেলার চাঞ্চল্যকর হানিফ হত্যা মামলার প্রধান আসামি করিম উল্লাহ জুনাকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় গাজীপুর মহানগরীর চৌরাস্তা থেকে গ্রেপ্তার করা হয়।

করিম উল্লাহ জুনা ছাগলনাইয়া উপজেলার ছয়ঘরিয়া গ্রামের মৃত আহমদ উল্লার ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২০ জানুয়ারি হানিফ তার দুই বন্ধু ফারুক এবং রিয়াজকে নিয়ে করিম উল্লাহ প্রকাশ জুনার বাড়িতে যায়। পূর্ব থেকে সেখানে থাকা অজ্ঞাত ৭/৮ এবং করিম উল্লাহ প্রকাশ জুনা তাদের হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। এ সময় ফারুক এবং রিয়াজ পালিয়ে যায়। পরবর্তীতে রাত ২টার দিকে ছাগলনাইয়া উত্তর ছয়ঘরিয়া এলাকার রাস্তার পাশের একটি ঝোপ থেকে হাত-পা বিচ্ছিন্ন অবস্থায় মো. হানিফের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই মো. মুছা বাদী হয়ে হত্যা মামলা করেন।

ফেনী র‌্যাব ক্যাম্পের কমান্ডার রবিউল হাছান সরকার বলেন, মামলা দায়েরের পর আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার এড়াতে নিজ এলাকা ছেড়ে গাজীপুর মহানগরীর বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল। আসামি জুনাকে গ্রেপ্তারের পর ছাগলনাইয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ছাগলনাইয়া থানার ওসি নজরুল ইসলাম কালবেলাকে বলেন, র‌্যাব আসামি জুনাকে থানায় হস্তান্তরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।

কালবেলা/এসআই/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১০

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১১

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১২

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৩

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১৪

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৫

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১৬

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৭

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৮

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

১৯

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

২০
X