গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৩, ১০:৪৪ এএম
আপডেট : ১৮ আগস্ট ২০২৩, ১১:০৭ এএম
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে পদ্মায় পানি বাড়ছে, নিম্নাঞ্চল প্লাবিত

পদ্মায় পানি বাড়ায় ফেরিঘাট রক্ষায় জিও ব্যাগ রাখা হয়েছে। ছবি : কালবেলা
পদ্মায় পানি বাড়ায় ফেরিঘাট রক্ষায় জিও ব্যাগ রাখা হয়েছে। ছবি : কালবেলা

রাজবাড়ীর গোয়ালন্দ পয়েন্টে পদ্মা নদীর পানি দিন দিন বাড়ছে। গত চার দিনে সেখানে পানি বেড়েছে ৩৩ সেন্টিমিটার। এতে উপজেলার নদীতীরবর্তী বিভিন্ন নিম্নাঞ্চল ফের প্লাবিত হয়েছে। প্রবল স্রোতে ও পানির ঘূর্ণিপাকে দৌলতদিয়া ফেরিঘাটসহ পাশের তিনটি গ্রাম এলাকায় নদীর পার ভাঙন দেখা দিয়েছে। স্রোতের মুখে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচলকারী ফেরিগুলো স্বাভাবিক গতিতে চলতে পারছে না।

উপজেলা পানি উন্নয়ন বোর্ড অফিসের গেজ রিডার (পানি পরিমাপক) সালমা খাতুন জানিয়েছেন, পদ্মা নদীর গোয়ালন্দ পয়েন্টে ফের পানি বাড়ছে।

শুক্রবার (১৮ আগস্ট) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সেখানে পানি বেড়েছে ৪ সেন্টিমিটার। এ নিয়ে গত চার দিনে পদ্মা নদীর গোয়ালন্দ পয়েন্টে ৩৩ সেন্টিমিটার পানি বাড়ল।

স্থানীয় সূত্রে জানা গেছে, পদ্মায় পানি বেড়ে গোয়ালন্দ উপজেলা এলাকার নদীতীরবর্তী দেবগ্রাম, দৌলতদিয়া, ছোটভাকলা ও উজানচর ইউনিয়নের বিভিন্ন নিম্নাঞ্চল ফের প্লাবিত হয়েছে। পথঘাট পানিতে তলিয়ে যাওয়ায় নৌকায় করে যাতায়াত করছে অনেক গ্রামের মানুষ।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট অফিস সূত্রে জানা গেছে, পদ্মায় পানি বৃদ্ধির পাশাপাশি নদীতে প্রবল স্রোত বইছে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচলকারী ফেরিগুলো স্রোতের মুখে স্বাভাবিক গতিতে চলতে পারছে না। এতে ফেরি পারাপারে এখন স্বাভাবিকের চেয়ে সময় অনেকটা বেশি লাগছে। ফেরিঘাট রক্ষায় সেখানে বালুভরা জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা চালাচ্ছে বিআইডব্লিউটিএর কর্মীরা। পাশাপাশি স্রোত বাড়ছে। এভাবে পানি বাড়তে থাকলে আগামী কয়েক দিনের মধ্যে গোয়ালন্দ পয়েন্টে পদ্মার পানি বিপৎসীমা অতিক্রম করবে।

বিআইডব্লিউটিএর আরিচা অঞ্চলের উপসহকারী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম জানান, পদ্মায় বয়ে যাওয়া প্রবল স্রোত ও পানির ঘূর্ণিপাকে দৌলতদিয়া ফেরিঘাটসহ পাশের তিনটি গ্রাম এলাকায় নদীর পার ভাঙছে। ফেরিঘাট রক্ষায় সেখানে বালুভরা জিও ব্যাগ ফেলে ভাঙনরোধের চেষ্টা চালাচ্ছে বিআইডব্লিউটিএ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১০

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১১

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১২

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৩

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৪

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৫

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৬

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৭

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৮

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৯

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

২০
X