রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুন ২০২৩, ০১:১৯ এএম
আপডেট : ১৫ জুন ২০২৩, ০৭:০৫ এএম
অনলাইন সংস্করণ

রাঙামাটিতে অপহৃত তিন শ্রমিক উদ্ধার

রাঙামাটি । ছবি : কালবেলা
রাঙামাটি । ছবি : কালবেলা

রাঙামাটির রাজস্থলীর লংগদু পাড়া এলাকা থেকে অপহৃত তিন শ্রমিককে উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে রাজস্থলী থানা পুলিশ। উদ্ধারকৃত শ্রমিকরা হলেন, সোহাগ (২০) রূপক (১৮) ও বিশ্বজিৎ দে (২২)।

বুধবার রাত ৯টার সময় অপহৃতদের উদ্ধার করা হয় বলে জানিয়েছেন রাজস্থলী থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন।

তিনি বলেন, থানায় নিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমে প্রাপ্ত তথ্যে অপহরণের ব্যাপারে বিস্তারিত জানা যাবে।

পুলিশ সূত্র জানিয়েছে, এই ঘটনার পর থেকে শ্রমিকদের পক্ষ থেকে বা তাদের ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে থানায় লিখিত কোনো অভিযোগ দায়ের করা হয়নি। কিন্তু তারপরও অপহরণের ঘটনাটি শোনার পর থেকেই রাঙামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদের নির্দেশনায় অপহৃতদের উদ্ধারে নামে রাজস্থলী থানা পুলিশ। মঙ্গলবার ও বুধবার সারাদিন সার্বক্ষণিকভাবে অপহরণের বিষয়টি তদারকি করেছেন রাঙামাটির পুলিশ সুপার।

তথ্য প্রযুক্তির কল্যাণে বিকেল থেকেই অপহৃতদের উদ্ধারের ব্যাপারে রাজস্থলী থানা পুলিশ আশাবাদী হয়ে উঠে। পরবর্তীতে রাতে তাদের উদ্ধার করতে সক্ষম হয়।

এর আগে গত সোমবার দিবাগত রাত সাড়ে আটটার সময় রাঙামাটির রাজস্থলী উপজেলাধীন বাঙ্গালহালিয়ার লংগদুপাড়া এলাকায় রাতের আধারে সশস্ত্র হামলা চালিয়ে অস্ত্রের মুখে তিন শ্রমিককে অপহরণ করে নিয়েছে অস্ত্রধারী সন্ত্রাসীরা। এমন তথ্য জানিয়েছিলেন অপহৃত সোহাগ ও রূপক এর বড় ভাই সবুজ।

সোমবার মধ্যরাতে সংবাদ মাধ্যমকে সবুজ জানিয়েছেন, বিগত তিনমাস ধরেই তারা সর্বমোট ১৪জন শ্রমিক রাজস্থলী-বাঙ্গালহালিয়া সড়কের লংগদু পাড়াস্থ লেবার শেড এ অবস্থান করে পাশের সড়কে এনডিই কর্তৃক ধারক দেয়াল নির্মাণ কাজে নিয়োজিত ছিলেন। প্রতিদিনের মত সোমবার সন্ধ্যায়ও কাজ শেষ করে লংগদু পাড়াস্থ লেবার শেড এ অবস্থান করছিলেন ঐ তিন শ্রমিক। এ সময় অন্যান্য বাকি শ্রমিকরা একটু অদূরে চায়ের দোকানে গিয়েছিল । তখন ৫/৬ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী খুঁটি থেকে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে এবং লেবার শেডে প্রবেশ করে অস্ত্রের মুখে তিনজনকে তুলে নিয়ে অজ্ঞাত স্থানে চলে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একসঙ্গে কতটা লিচু খেলে বিপদ হতে পারে? যা বলছেন বিশেষজ্ঞ

‘স্বাস্থ্যসেবার আজ ও আগামী’ শীর্ষক সভা অনুষ্ঠিত

হাসপাতালের লাইসেন্স বাতিলে ‘আমার ফাঁসি হয়েছে’: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

সর্বকালের সবচেয়ে ‘সমালোচিত’ বিশ্বকাপের সাক্ষী হচ্ছে বিশ্ব?

এভারেস্টজয়ী নুরুননাহারকে পূবালী ব্যাংকের সংবর্ধনা

সাংবাদিকদের প্রতি ইসলামী আন্দোলনের বিশেষ আহ্বান

তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো

আবারও ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও ইউনিলিভারের যৌথ উদ্যোগে করপোরেট সেশন

শিক্ষক, গবেষক তৈরির লক্ষ্যে ড্যাফোডিলে টিএএফ ও অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামের আবেদন শুরু

১০

কোটি টাকা নিয়ে ঘোরার অভিযোগ / মন্ত্রী সাহেবকে জিজ্ঞেস করেন ‘প্রুফটা দেখাতে’: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

১১

ইসলামী ব্যাংকের জন্য নিরপেক্ষ বোর্ড গঠনের প্রচেষ্টা চলছে : নতুন প্রশাসক

১২

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তির বিরুদ্ধে তেহরানে বিক্ষোভ

১৩

ঘুরে দাঁড়াবে ব্রাজিল বিশ্বাস কাকার

১৪

শরীর খারাপে কতটা নিখুঁত প্রেসক্রিপশন দেয় এআই? গবেষণায় যা দেখা গেল

১৫

সন্তান জন্মের হার কমার নেপথ্যে কি স্মার্টফোন দায়ী? গবেষণায় চাঞ্চল্যকর দাবি

১৬

বিদেশি মুদ্রা উদ্ধারের মামলায় ফরাসি নাগরিক ডেলন রিমান্ডে

১৭

‘মরার আগে যদি দেখে যাইতে পারতাম’ / ৫৫ বছর ধরে শরীরে পাকবাহিনীর বুলেট বহন করছেন রশিদা

১৮

ছাত্রত্ব শেষ হ‌ওয়ায় হল ছাড়লেন জাকসুর জিএস, সময় চাইলেন ভিপি 

১৯

পরকীয়ায় বাধা দেওয়ায় শাশুড়িকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

২০
X