লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে আ.লীগের ২ নেতা গ্রেপ্তার

বাঁ থেকে অ্যাডভোকেট নুরুল হুদা পাটওয়ারী ও অ্যাডভোকেট জহির উদ্দিন বাবর। ছবি : কালবেলা
বাঁ থেকে অ্যাডভোকেট নুরুল হুদা পাটওয়ারী ও অ্যাডভোকেট জহির উদ্দিন বাবর। ছবি : কালবেলা

লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নুরুল হুদা পাটওয়ারী ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহির উদ্দিন বাবরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর সদর থানার ওসি আবদুল মোন্নাফ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সকালে জেলা শহরের পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, আইনজীবী নুরুল হুদা পাটোয়ারীকে তার বাসার সামনে থেকে এবং বাবরকে আদালতে যাওয়ার পথে গ্রেপ্তার করা হয়। তারা আওয়ামী লীগের রাজনীতির পাশাপাশি জেলা জজ আদালতে আইন পেশায় নিয়োজিত ছিলেন। নুরুল হুদা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং জহির উদ্দিন বাবর গেল বছরের জুলাই মাসে গণঅভ্যুত্থানে ঠিক কয়েকদিন আগে জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পান। এদিকে এ দুই আইনজীবী গ্রেপ্তার হওয়ায় আওয়ামীপন্থি অন্য আইনজীবীদের মধ্যেও গ্রেপ্তার আতঙ্ক ছড়িয়ে পড়ে।

লক্ষ্মীপুর সদর থানায় ওসি আবদুল মোন্নাফ বলেন, দুই আইনজীবীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের গত ৪ আগস্ট ছাত্র-জনতা হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, গত ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের হামলা ও গুলিতে লক্ষ্মীপুরে চার শিক্ষার্থী শহীদ হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা

প্রথমার্ধেই স্পেনের ধাক্কা, বিদায়ের শঙ্কায় উরুগুয়ে

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

গোলশূন্য প্রথমার্ধ কাটাল কেপ ভার্দে-সৌদি আরব

রোমে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা

একাদশে বড় পরিবর্তন, নকআউটের লড়াইয়ে কেপ ভার্দে-সৌদি আরব

ভাগ্য নির্ধারণী ম্যাচে মাঠে নামছে স্পেন-উরুগুয়ে, একাদশে যারা

রাজধানীর কাঁটাবনে আবাসিক ভবনে আগুন, নিহত ২

ভারতকে বিচারের মুখোমুখি করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

৩ দেশের নাগরিকদের সৌদি ভ্রমণে নিষেধাজ্ঞা

১০

কাঁটাবনের আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

১১

ইরাককে ৫-০ গোলে উড়িয়ে দিল সেনেগাল

১২

নরওয়েকে ৪-১ গোলে হারাল ফ্রান্স

১৩

ফিফা পাওয়ার র‍্যাংকিংয়ে ভিনিসিয়াসের বড় লাফ, মেসির অবস্থান কোথায়?

১৪

পেলের রেকর্ড ভাঙলেন এমবাপ্পে

১৫

লাল কার্ডে বিপর্যস্ত ইরাক, প্রথমার্ধে এগিয়ে সেনেগাল

১৬

বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক করলেন দেম্বেলে, প্রথমটি কার?

১৭

হ্যাটিট্রক করে দেম্বেলের নতুন ইতিহাস

১৮

রাজধানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

১৯

৩-১ গোলে এগিয়ে ফ্রান্স

২০
X