বগুড়া ব্যুরো
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:২৪ এএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় ১ লাখ নতুন ভোটার, বাদ ৪১ হাজার

সিনিয়র জেলা নির্বাচন কর্মকতার কার্যারয়, বগুড়া। ছবি : কালবেলা
সিনিয়র জেলা নির্বাচন কর্মকতার কার্যারয়, বগুড়া। ছবি : কালবেলা

বগুড়ায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে প্রায় ১ লাখ ভোটার বেড়েছে। একই সঙ্গে তালিকা থেকে বাদ পড়েছে ৪১ হাজারের বেশি। জেলা সিনিয়র নির্বাচন অফিসারের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ২০ জানুয়ারি থেকে জেলার ১২ উপজেলায় ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শুরু হয়। শেষ হয়েছে ৩ ফেব্রুয়ারি। এই সময়ের মধ্যে জেলায় ১ হাজার ৯৩ জন তথ্য সংগ্রহকারীর মাধ্যমে ৯৮ হাজার ৭৭৭ জন ভোটার হওয়ার ফরম পূরণ করেন। একই সময়ে জেলায় ৪১ হাজার ১১৪ জনের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে। বাদ পড়া ব্যক্তিরা তালিকা হালনাগাদ করার আগেই মারা গেছেন।

জেলা সিনিয়র নির্বাচন অফিসারের কার্যালয়ের তথ্য অনুযায়ী, বগুড়া সদর উপজেলার তালিকায় নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন ১৪ হাজার ৬৬ জন। বাদ পড়েছেন ৬ হাজার ১২৩ জন। শিবগঞ্জে নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন ৯ হাজার ৯৫৯ জন, বাদ পড়েছেন ৩ হাজার ৭৫৩ জন।

সারিয়াকান্দি উপজেলার তালিকায় নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন ৮ হাজার ৮৯৯ জন, বাদ পড়েছেন ৪ হাজার ১৩৩ জন। সোনাতলায় নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন ৬ হাজার ৯৪৯ জন, বাদ পড়েছেন ২ হাজার ৭৭০ জন।

আদমদীঘিতে নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন ৪ হাজার ৯২৬ জন, বাদ পড়েছেন ২ হাজার ৭৬৪ জন। দুপচাঁচিয়ায় নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন ৫ হাজার ২৫৮ জন, বাদ পড়েছেন ২ হাজার ৫৭ জন। কাহালুতে নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন ৫ হাজার ৬৭ জন, বাদ পড়েছেন ৩ হাজার ৩০৮ জন।

এদিকে নন্দীগ্রামে নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন ৪ হাজার ১৮০ জন, বাদ পড়েছেন ২ হাজার ২০৮ জন। শেরপুরে নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন ১৩ হাজার ৬২৫ জন, বাদ পড়েছেন ২ হাজার ৭৫৮ জন। ধুনটে নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন ৮ হাজার ৪৬৬ জন, বাদ পড়েছেন ২ হাজার ৯৩০ জন। গাবতলীতে নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন ৯ হাজার ৩১৯ জন, বাদ পড়েছেন ৫ হাজার ৬১০ জন। শাজাহানপুরে নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন ৮ হাজার ৬৩ জন, একই সঙ্গে বাদ পড়েছেন ২ হাজার ৭০০ জন।

জেলা নির্বাচন অফিস সূত্রে আরও জানা গেছে, জেলায় মোট ১ হাজার ১৯৩ জন তথ্য সংগ্রহকারী ২৬৬ জন সুপারভাইজারের আওতায় ভোটার তালিকা হালনাগাদের কাজ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

অসহায় বাবার আকুতি, সন্তানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা তারিক

বিপুল পুলিশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির তল্লাশি

‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

তারল্য চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

বিশ্বনেতাদের সামনে শ্রমিক অধিকারের দাবি তুললেন শিমুল বিশ্বাস

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের দুই পাইলট উদ্ধার

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

১০

 তবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?

১১

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

১২

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

১৩

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

১৪

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

১৫

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

১৬

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

১৭

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

১৮

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

১৯

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

২০
X