কালবেলা প্রতিবেদক, গাজীপুর ও টঙ্গী প্রতিনিধি
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২৯ পিএম
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫০ পিএম
অনলাইন সংস্করণ

উত্তাল গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের লক্ষ্য করে গুলি

দুর্বৃত্তদের ছোড়া গুলিতে আহত হয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের এক শিক্ষার্থী। ছবি : সংগৃহীত
দুর্বৃত্তদের ছোড়া গুলিতে আহত হয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের এক শিক্ষার্থী। ছবি : সংগৃহীত

গাজীপুর শহরের ভাওয়াল রাজবাড়ী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্রদের লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। এতে গুলিবিদ্ধ হয়েছেন মোবাশ্বের হোসেন নামের এক শিক্ষার্থী।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের অভিযোগ, আওয়ামী লীগের নেতাকর্মীরা এ গুলি ছুড়েছে।

গাজীপুর মহানগর পুলিশের কমিশনার নাজমুল করিম খান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আহত মোবাশ্বের হোসেন বলেন, পুলিশ কমিশনার আশ্বাসের পর সমাবেশ প্রত্যাহার করে গণমাধ্যমে কথা বলার সময় মোটরসাইকেলযোগে দুই দুর্বৃত্ত আমার ওপরে হত্যার উদ্দেশ্যে গুলি করে। তবে ভাগ্যক্রমে গুলিটি আমার হাতে এসে লাগে। আমি মনে করছি, আওয়ামী লীগের কিছু লোক আমাদের খুন করার লক্ষ্যেই এমন হামলার ঘটনা ঘটাচ্ছে।

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহাম্মেদ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মঞ্জুর মোর্শেদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, মোবাশ্বেরের হাতে যেটার আঘাত লেখেছে সেটা গুলি সাদৃশ্য কোনো বস্তু। পরীক্ষা নিরীক্ষার পর বলা যাবে এটি আসলে কী। তবে প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে এটা গুলি।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান কালবেলাকে বলেন, ঘটনা সংবাদ পাওয়ার পর আমরা আমাদের দায়িত্ব অনুযায়ী কাজ শুরু করেছি। আমাদের একজন কর্মকর্তা হাসপাতালে ভুক্তভোগীর আঘাতপ্রাপ্ত স্থানটি দেখেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোবাশ্বেরের হাতে যেটা লেগেছে সেটা গুলি নয়, পাথর বা এ ধরনের কোনো বস্তু হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শীর্ষ পদে নারীদের না আসার ব্যাখ্যা দিলেন জামায়াত নেত্রী

দেশের প্রথম অলিম্পিক কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

‘পুরুষই নারীর পরিচালক, এটা মেনে নিয়েই আমরা রাজনীতিতে এসেছি’

অস্ট্রেলিয়ান ওপেন জিতে আলকারাজের নতুন ইতিহাস

জামায়াতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মী

রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা

ঢাবি ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া অনন্য গাঙ্গুলীর মরদেহ উদ্ধার

তারেক রহমানই এ দেশের প্রধানমন্ত্রী হবেন : টুকু

ময়মনসিংহে হচ্ছে ৩৫ হাজার কোটি টাকার অলিম্পিক কমপ্লেক্স

ফেব্রুয়ারিতে এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে সোমবার

১০

মুক্তিযোদ্ধা ভাতার টাকা বিতরণ নিয়ে শঙ্কা

১১

অবশেষে বিয়ের পিঁড়িতে বিজয়- রাশমিকা

১২

যেসব জেলায় ব্যালট পেপার পাঠানো হচ্ছে

১৩

নুর ও মামুনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ

১৪

সংঘাত এড়াতে ভিন্ন পথে হাঁটছে যুক্তরাষ্ট্র-ইরান

১৫

ঢাকা-৬ উন্নয়নের ভিত্তি গড়তে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ইশরাকের

১৬

ইরানে হামলা করলে কী পরিণতি হবে যুক্তরাষ্ট্রের, জানালেন খামেনি

১৭

আপনার আমার সবার অধিকার সমান, হিন্দু ধর্মাবলম্বীদের হাবিব

১৮

প্রিপারেশন বেশ ভালো : স্বরাষ্ট্র উপদেষ্টা

১৯

বাসে বমি হয়? কীভাবে এটি কাটাতে পারবেন জানুন

২০
X