ভোলা প্রতিনিধি
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪২ পিএম
অনলাইন সংস্করণ

কবর থেকে চুরি হলো লাশ-কাফনের কাপড়

লাশ চুরির ঘটনা শুনে তা দেখতে এলাকার মানুষ ভিড় করে। ছবি : কালবেলা
লাশ চুরির ঘটনা শুনে তা দেখতে এলাকার মানুষ ভিড় করে। ছবি : কালবেলা

ভোলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের মধ্য জয়নগর ৭নং ওয়ার্ডের মিরা বাড়ি ও হাজী বাড়ির পারিবারিক কবরস্থান থেকে মৃত ব্যক্তির লাশ ও কাফনের কাপড় চুরির ঘটনা ঘটেছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে এ লাশগুলো চুরি হয় বলে ধারণা করছেন স্থানীয়রা।

মৃত ব্যক্তিরা হলেন- আবুল খায়ের মীর, হাজু বেগম, কহিনুর বেগম, সায়মনের আম্মা ও আবদুল মালেক।

স্থানীয় মফিজুল ইসলাম জানান, শনিবার ফজর নামাজের পর আমি কবর জিয়ারত করার সময় দেখতে পাই আমার ভাতিজির কবরে গর্ত দেখা যায়। পরে আমি ভাতিজীর কবরে কিছু মাটি দেওয়ার জন্য স্বজনদের বলি। দশটার দিকে আমার ছেলে আমাকে সংবাদ দেয় ওই কবরস্থানের ২টি কবর থেকে ২টি লাশ ও ৩টি কবর থেকে কাফনের কাপড় চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ লাশ চুরির ঘটনা শুনে এলাকার মানুষ গিয়ে ভিড় করে। এমন ঘটনায় ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে সাধারণ মানুষ।

এ ব্যাপারে লাশের স্বজন ও স্থানীয়দের দাবি, যারা এ অপকর্ম করেছে তাদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক। যাতে করে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে।

এ ব্যাপারে দৌলতখান থানার ওসি জানান, আমি এ ঘটনা শোনার সঙ্গে সঙ্গেই সেখানে ফোর্স পাঠিয়েছি। তদন্তপূর্বক চোরচক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগে বোলিং অ্যাকশন নিয়ে বিতর্কে এই পাকিস্তানি স্পিনার

এপস্টেইন নথি / নরেন্দ্র মোদিকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

৪ রাষ্ট্রায়ত্ত ব্যাংকে জমা বাড়লেও চ্যালেঞ্জ ছুড়েছে খেলাপি ঋণ

জামায়াত আমিরের সেই টুইটার স্ট্যাটাস নিয়ে ঢাবি শিক্ষক মোনামির ইনবক্সে ‘ঝড়’

কিছুক্ষণ পরেই সংবাদ সম্মেলনে বসছে বিএনপি

গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

সোমবার যশোর যাচ্ছেন তারেক রহমান

সাতসকালে প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার

চির প্রতিদ্বন্দ্বীদের চেয়ে চার পয়েন্ট এগিয়ে গেল বার্সেলোনা

বিএনপি প্রার্থীর আপিল খারিজ, হাসনাতের প্রতিক্রিয়া

১০

বেলুচিস্তানে ৯২ জন সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীকে হত্যা

১১

যশোরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গ্রেনেড উদ্ধার

১২

সংঘাতের চেয়ে আলোচনায় বসতেই বেশি আগ্রহী ইরান : ট্রাম্প

১৩

আপিলও খারিজ, নির্বাচন করতে পারবেন না বিএনপির মঞ্জুরুল

১৪

জেনে নিন আজ ভরিতে সোনার দাম কত

১৫

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

১৬

অন্যের জামিনের ঠিকানা ব্যবহার করে পালালেন হত্যা মামলার আসামি

১৭

ভলিবলের কামাল আর নেই

১৮

জামায়াত আমিরের ‘এক্স’ অ্যাকাউন্ট হ্যাক, থানায় জিডি

১৯

ঢাকায় কুয়াশা পড়া নিয়ে আবহাওয়ার পূর্বাভাস

২০
X