শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
ফেনী প্রতিনিধি
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৩, ১০:০৬ পিএম
অনলাইন সংস্করণ
সাঈদীর মৃত্যুতে শোকের স্ট্যাটাস

ফেনীতে ছাত্রলীগের ২০ নেতাকে অব্যাহতি

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে ফেসবুকে পোস্ট দেওয়ায় ফেনী জেলা ছাত্রলীগের ২০ নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার (১৯ আগস্ট) জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহমেদ তপু ও সাধারণ সম্পাদক নুর করিম জাবেদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

অব্যাহতিপ্রাপ্তরা হলেন ফেনী জেলা ছাত্রলীগের ছাত্রবৃত্তি সম্পাদক নজরুল ইসলাম জাবেদ, সদস্য আব্দুল্লাহ আল মামুন, রাকিব উদ্দিন, ফেনী সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিবলু, মো. মোস্তাফিজুর রহমান রিয়াদ, সাংগঠনিক সম্পাদক মো. ওসমান গণি শুভ, উপদপ্তর সম্পাদক মো. আল মামুন, সমাজসেবা সম্পাদক আবদুল্লাহ আল আরাফাত, উপবিজ্ঞান ও তথ্যপ্রযুক্তিবিষয়ক সম্পাদক আবু সাঈদ, ফেনী সদর উপজেলা ছাত্রলীগের সহসম্পাদক হাসান আহাম্মদ, ছনুয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জামাল উদ্দিন রাজু, ফেনী পৌর ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক মো. শরিফ উদ্দিন ফরহাদ, দাগনভূঞা উপজেলা ছাত্রলীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক জোবায়েদ হোসেন বাদল, ফেনী পৌর ছাত্রলীগের গণশিক্ষাবিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম মুন্না, দাগনভূঞা উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক ফজলুর রহমান, দাগনভূঞা পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হক পরান, ইকবাল মেমোরিয়াল কলেজ ছাত্রলীগের সহসভাপতি জাহিদ হাসান শুভ, সোনাগাজী উপজেলা ছাত্রলীগের উপবিজ্ঞান ও তথ্যপ্রযুক্তিবিষয়ক সম্পাদক শেখ রাসেল, সোনাগাজীর মতিগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমির হোসেন রনি ও ফুলগাজী উপজেলা ছাত্রলীগের উপগণশিক্ষাবিষয়ক সম্পাদক মো. আনোয়ার হোসেন।

এ বিষয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুর করিম জাবেদ বলেন, ‘সম্প্রতি নীতি, আদর্শ এবং সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাদের অব্যাহতি দেওয়া হয়।’

তিনি আরও বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া অসাম্প্রদায়িক চেতনা বহনকারী একটি সংগঠন হলো বাংলাদেশ ছাত্রলীগ। ছাত্রলীগে নীতি-আদর্শ ভুলে, নৈতিক অবক্ষয় হওয়া কারই স্থান নেই।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ জুলাই / আজকের নামাজের সময়সূচি

বিদ্যুৎহীন রাঙামাটি শহর

রাতে খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত, চরম দুর্ভোগে মানুষ

দক্ষিণ লেবাননের প্রথম ‘পাইলট জোন’ ছাড়তে যাচ্ছে ইসরায়েল

সেমিফাইনালে ফ্রান্সের প্রতিপক্ষ কে?

বিশ্বকাপে ব্রাজিল-জার্মানির পর যে রেকর্ড গড়ল ফ্রান্স

বিশ্বকাপে প্রথমবার দুই ফুটবলারের ৮ গোল, মেসি-এমবাপ্পের অনন্য রেকর্ড

৩৪ ম্যাচ পর যে স্বাদ পেল মরক্কো

পদবি বদলেছেন নেতানিয়াহুর ছেলে, দাবি ইসরায়েলি গণমাধ্যমের  

মরক্কোর হৃদয় ভেঙে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স

১০

এমবাপ্পের পর দেম্বেলের গোল, ২–০ গোলে এগিয়ে সেমিফাইনালের দ্বারপ্রান্তে ফ্রান্স

১১

গোল করে ফ্রান্সকে এগিয়ে দিয়ে খলনায়ক থেকে নায়কের ভূমিকায় এমবাপ্পে

১২

মেসিকে নিয়ে আনন্দিত ইয়ামাল, পেছনে কী কারণ?

১৩

বাঁশখালীতে ভয়াবহ পরিস্থিতি, খাদ্য ও বিশুদ্ধ পানির জন্য হাহাকার

১৪

এমবাপ্পের পেনাল্টি ঠেকিয়ে নায়ক বুনো

১৫

মন্ত্রণালয়ে নির্দেশনা না মেনে তারাগঞ্জের স্কুলগুলোতে এডহক কমিটি

১৬

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের দায়িত্বে এক দেশের তিন রেফারি

১৭

মরক্কোর বিপক্ষে বড় তারকাকে ছাড়াই ফ্রান্সের একাদশ ঘোষণা

১৮

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, নিরাপদে আছেন নাসীরুদ্দীন পাটওয়ারী  

১৯

জ্যারেল কোয়ানসাকে ২ ম্যাচের জন্য নিষিদ্ধ করল ফিফা

২০
X