কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০১ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষকের অপসারণ দাবিতে ভিক্ষুক সেজে প্রতিবাদ

শিক্ষকের অপসারণ দাবিতে ভিক্ষুক সেজে প্রতিবাদ করে শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
শিক্ষকের অপসারণ দাবিতে ভিক্ষুক সেজে প্রতিবাদ করে শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা বঙ্গবন্ধু সরকারি স্কুলের শিক্ষক মোতাহার হোসেনের অপসারণ দাবিতে শিক্ষার্থীরা ভিক্ষুক সেজে মিছিল করে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে তারা চন্দ্রার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ভিক্ষুক মিছিল ও প্রতিবাদ সভা করে।

শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষক মোতাহার হোসেন দীর্ঘদিন ধরে অসদাচরণ ও অনিয়মের সঙ্গে জড়িত। তার অপসারণের দাবিতে পূর্বেও একাধিকবার আন্দোলন হলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তাই এবার ব্যতিক্রমী পদ্ধতিতে প্রতিবাদ জানিয়েছে।

প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলে, আমরা চাই, আমাদের শিক্ষাঙ্গণ হোক দুর্নীতি ও অনিয়ম মুক্ত। অনৈতিক কাজে জড়িত কোনো শিক্ষক আমাদের প্রতিষ্ঠানে থাকতে পারেন না। প্রশাসনের দ্রুত ব্যবস্থা গ্রহণ করা উচিত।

আন্দোলনের সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেয় এবং দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ দাবি করে। এতে মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্ন হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনন্দ কুমার বলেন, শিক্ষার্থীদের দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং যথাযথ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার আহম্মদ বলেন, শিক্ষার্থীদের অভিযোগ গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তসাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চির প্রতিদ্বন্দ্বীদের চেয়ে চার পয়েন্ট এগিয়ে গেল বার্সেলোনা

বিএনপি প্রার্থীর আপিল খারিজ, হাসনাতের প্রতিক্রিয়া

বেলুচিস্তানে ৯২ জন সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীকে হত্যা

যশোরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গ্রেনেড উদ্ধার

সংঘাতের চেয়ে আলোচনায় বসতেই বেশি আগ্রহী ইরান : ট্রাম্প

আপিলও খারিজ, নির্বাচন করতে পারবেন না বিএনপির মঞ্জুরুল

জেনে নিন আজ ভরিতে সোনার দাম কত

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

অন্যের জামিনের ঠিকানা ব্যবহার করে পালালেন হত্যা মামলার আসামি

ভলিবলের কামাল আর নেই

১০

জামায়াত আমিরের ‘এক্স’ অ্যাকাউন্ট হ্যাক, থানায় জিডি

১১

ঢাকায় কুয়াশা পড়া নিয়ে আবহাওয়ার পূর্বাভাস

১২

এক মঞ্চে ১১ প্রার্থীর ইশতেহার ঘোষণা

১৩

হাসনাত আবদুল্লাহর পাশে বন্ধুরা, নির্বাচনী তহবিলে দিলেন ১৪ লাখ টাকা

১৪

মেষের অশান্তির দিনে প্রেমিকার সঙ্গে সুন্দর সময় কাটাবে বৃশ্চিক

১৫

জমি নিয়ে বিরোধ, একই পরিবারের ১৩ জনের ওপর হামলা

১৬

‘ধানের শীষের বিজয় হলে আমৃত্যু আপনাদের পাশে থাকতে চাই’

১৭

বিশ্বকাপে ভারত কেন ফেভারিট? নিউজিল্যান্ডকে উড়িয়ে বুঝিয়ে দিল ঈশান-সূর্যরা

১৮

প্রাইজবন্ডের ১২২তম ‘ড্র’ আজ, যা থাকছে প্রথম পুরস্কারে

১৯

‘আপসহীনতাই খালেদা জিয়াকে অনন্য উচ্চতায় নিয়েছে’

২০
X