বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ২২ আগস্ট ২০২৩, ০১:৫২ পিএম
আপডেট : ২২ আগস্ট ২০২৩, ০২:০২ পিএম
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে ইউপি সদস্য মিরন হত্যায় ১১ জনের যাবজ্জীবন

আদালতে হত্যা মামলার আসামি। ছবি : কালবেলা
আদালতে হত্যা মামলার আসামি। ছবি : কালবেলা

লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য ও স্বেচ্ছাসেবকলীগ নেতা খোরশেদ আলম মিরন হত্যা মামলায় ১১ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ২০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন।

এ মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় আরও ১১ জনকে বেকসুর খালাস দিয়েছে আদালত। নিহত মিরন সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ছিলেন।

আদালত ও এজাহার সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৮ সেপ্টেম্বর রাতে মিরন স্থানীয় একটি মুদি দোকানে একটি সালিশী বৈঠকের বিষয়ে কথা বলছিলেন। হঠাৎ মুখোশপরা বন্দুকধারী দূর্বৃত্তরা দোকানে ঢুকে তাকে উদ্দেশ্য করে এলোপাতাড়ি গুলি করে। এ সময় একাধিক গুলিবিদ্ধ হয়ে সে মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে ৩০ সেপ্টেম্বর মিরনের স্ত্রী অজ্ঞাতনামা সন্ত্রাসীদের আসামি করে চন্দ্রগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

পুুলিশ তদন্ত শেষে ২৫জন আসামির বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে। এরমধ্যে বিভিন্ন সময় ৩ জন মারা যাওয়ায় তাদের অব্যাহতি দেওয়া হয়। আদালত দীর্ঘ শুনানি শেষে আজ এ রায় দেন। তবে এ রায়ে অসন্তোষ প্রকাশ করে মামলার বাদী নিহন মিরনের স্ত্রী আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেন।

জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, রায়ের সময় সিএনজি মিলন ও রুবেল নামে দণ্ডপ্রাপ্ত দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন। বাকি আসামিরা পলাতক। তারা আদালতে উপস্থিত হননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছয় আর্জেন্টাইনের মধ্যে রইল বাকি চার

শ্রমিক দল নেতাকে কুপিয়ে হত্যা

সবুজায়নের অঙ্গীকারে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পেলের রেকর্ড ভেঙ্গে নতুন উচ্চতায় হ্যারি কেইন

ধর্ষণের ১৪ বছর পর রায়, দুই যুবকের ফাঁসির আদেশ

বিএসইসি’র প্রধান কার্যালয়ে শিল্প সচিবের সৌজন্য ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজধানীতে সন্ত্রাসী হামলায় বিএনপি নেতা নিহত

সুফিয়া কামাল হলে ছাত্রদলের ফল উৎসব

৩৩টি বিয়ে নিবন্ধনে স্বাক্ষরে অনিয়ম, কাজীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

প্রতারণা মামলায় এসএমপির সহকারী কমিশনার কারাগারে

১০

শাসরুদ্ধকর ম্যাচে ইংল্যান্ডের জয়

১১

শিবির নেতা হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ

১২

আসছে টানা ৪ দিনের ছুটির সুযোগ

১৩

পুলিশকে ‘ইট দিয়ে আঘাত করে’ আসামি ছিনতাইয়ের অভিযোগ

১৪

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চাইলেন ব্যবসায়ীরা

১৫

'ভয়ে’ পেনাল্টি নিতে রাজি হননি জার্মানির ৪ ফুটবলার

১৬

টানলেই উঠে যাচ্ছে কার্পেটিং, ক্ষুব্ধ এলাকাবাসী

১৭

শেখ হা‌সিনাকে ফেরানোর অগ্রগ‌তি নিয়ে যে তথ্য জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৮

পরশুরামে মানসিক ভারসাম্যহীন বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

১৯

৩০০ কোটি বাজেটের সিনেমায় রণবীর সিং, সেপ্টেম্বরে শুরু শুটিং

২০
X