কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জুন ২০২৩, ০১:৩২ পিএম
অনলাইন সংস্করণ

‘রবি’ ও ‘বুধু’কে একসঙ্গে কিনলে পাবেন পালসার মোটরসাইকেল

১৫ লাখ টাকার গরু বুধু
১৫ লাখ টাকার গরু বুধু

কোরবানির হাটে একসঙ্গে তোলা হচ্ছে ‘রবি’ ও ‘বুধু’কে। দাম হাঁকা হয়েছে ১৫ লাখ করে ৩০ লাখ। একসঙ্গে কেউ কিনলে উপহার হিসেবে পাবেন একটি মোটরসাইকেল।

রবি ও বুধবারে জন্ম হওয়ায় গরু দুটির নাম দেওয়া হয়েছিল ‘রবি’ ও ‘বুধু’। সেই নাম ধরে ডাকলেই গরু দুটি সাড়া দেয়, তবে বাড়িতে লালনপালন করা ব্যক্তির চেনা কণ্ঠ হতে হবে।

রংপুর নগরের ৩২ নম্বর ওয়ার্ডের মীরগঞ্জের তালুক তামপাট এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম সরকারের (৪২) খামারে বড় হয়েছে গরু দুটি। গরুগুলো দেখতে লোকজন ভিড় করছেন তার বাড়িতে। আসন্ন কোরবানির ঈদ ঘিরে রংপুরের হাট কাঁপাতে চায় এ বিশাল আকৃতির ‘বুধু’ ও ‘রবি’।

গরুর খাদ্যের দিকে খেয়াল রাখার পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়েও সজাগ খামারি রফিকুল ইসলাম সরকার। এমনকি এই প্রচণ্ড গরমে গরুর কষ্টের কথা চিন্তা করে দুটি বৈদ্যুতিক পাখা ও সার্বক্ষণিক বিদ্যুতের ব্যবস্থাও করেছেন।

স্থানীয়রা বলছেন, মনে হচ্ছে গরু দুটিই হবে রংপুর বাজারে সবচেয়ে বড়। গরু দুটিকে একনজর দেখতে প্রতিদিনই বিভিন্ন জায়গা থেকে লোকজন ভিড় জমাচ্ছেন।

রফিকুল ইসলাম পেশায় একজন দলিল লেখক। তিনি বলেন, গরু দুটির জন্ম তার খামারেই। রবি ও বুধবার জন্ম নিয়েছে বলে তার মা শহর বানু আদর করে গরু দুটির নাম রেখেছেন রবি ও বুধু। কখনো তাদের পরিচর্যা ও খাবারের বিষয়ে অবহেলা করেননি। আশা করছেন, রবির ওজন হবে ২৫ মণ ও বুধুর ওজন হবে প্রায় ২৬ মণ। দাম ১৫ লাখ করে ৩০ লাখ টাকা। কেউ একসঙ্গে দুটোকে কিনলে একটি পালসার মোটরসাইকেলও উপহার দেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৫

বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে কারা?

বাস খাদে পড়ে নিহত ৪

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে চীন-উত্তর কোরিয়া সম্পর্ক: শি জিনপিং

সব রেকর্ড ভাঙছে ২০২৬ বিশ্বকাপ! ফুটবল ইতিহাসে এই প্রথম ঘটতে যাচ্ছে যা কিছু

আজ বেস্ট ফ্রেন্ড দিবস

তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং, স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

১০

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

১১

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে এমপির মামলার আবেদন খারিজ

১২

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

১৩

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

১৪

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

১৫

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

১৬

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে লঞ্চঘাট

১৭

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

১৮

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

১৯

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

২০
X