কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
প্রকাশ : ১৮ মার্চ ২০২৫, ০৯:৪৪ এএম
অনলাইন সংস্করণ

কাপ্তাইয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

রাঙামাটির কাপ্তাই উপজেলার ইফতার মাহফিল আয়োজন উপলক্ষে প্রস্তুতি সভায় বিএনপির দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন নেতাকর্মী আহত হয়েছে। সোমবার (১৭ মার্চ) বিকেলে উপজেলার রাইখালী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, মো. মান্নান (৩০), মো. ওবায়দুল (৪০) ও মো. শুক্কুর (৪০)। তাদের উদ্ধার করে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজনের উদ্দেশে এক প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়। সভায় রাইখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হাশেম ও উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবুল হাসান চৌধুরী ওরফে রক্সির অনুসারী নেতাকর্মীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ বিষয়ে জানতে চাইলে কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ বলেন, ‘ইফতার মাহফিল আয়োজনকে কেন্দ্র করে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি থেকে হাতাহাতির ঘটনা ঘটেছে বলে শুনেছি। তেমন বড় কিছু নয়। আমি ঘটনাস্থলে ছিলাম না। একজনকে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে শুনেছি।’

চন্দ্রঘোনা থানার ওসি (তদন্ত) ইমরুল আহমেদ বলেন, তাদের মধ্যে একটা ছোটখাটো ঘটনা ঘটেছিল। পরে আমরা সেখানে গেছিলাম। তারা বলেছে, যেহেতু নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি থেকে ঘটনা, আমরা নিজেরাই সমাধান করে ফেলব। আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। আহতের খবর পাইনি।

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডা. ক্লিনটন জানান, সন্ধ্যার দিকে তিনজনকে হাসপাতালে আনা হয়েছে। আমরা তিনজনকেই প্রাথমিক চিকিৎসা দিয়েছি। এর মধ্যে একজনের মাথায় ফেটে গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

একদিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

নৌবাহিনীতে চাকরির সুযোগ, পদ ২১৪

বলিউডের বৈষম্য ও মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টোল আদায়ের বৈধতা দিলেন পৌর প্রশাসক

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

১০

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১১

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

১২

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

১৩

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

১৪

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১৫

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

১৬

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

১৭

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১৮

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

১৯

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

২০
X