শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৩, ০৮:০৯ এএম
অনলাইন সংস্করণ

সুন্দরবনে ২৬ জেলে আটক

আটক জেলেদের থেকে কাঁকড়া জব্দ করা হয়েছে। ছবি : সংগৃহীত
আটক জেলেদের থেকে কাঁকড়া জব্দ করা হয়েছে। ছবি : সংগৃহীত

নিষিদ্ধ সময়ে অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ করে মাছ ও কাঁকড়া ধরার অপরাধে ২৬ জেলেকে আটক করেছে বনরক্ষীরা। পৃথক অভিযানে আটক জেলেদের কাছ থেকে ১৫ মণ কাঁকড়া, চারটি ইঞ্জিনচালিত ট্রলার, চারটি নৌকা, জাল, কাঁকড়া ধরা চাইসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২২ আগস্ট) বিকেল পৌনে চারটার দিকে পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের শ্যালার চর টহল ফাঁড়ির নীলবাড়িয়া খাল থেকে এবং সকাল ৮টার দিকে আমবাড়িয়া খালে মাছধার সময় তাদের আটক করা হয়।

বনবিভাগ জানায়, বিকেলে পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের শ্যালার চর টহল ফাঁড়ির নীলবাড়িয়া খাল থেকে চারটি নৌকায় থাকা ২৪ ক্যারেট (১৫ মণ) জ্যান্ত কাঁকড়াসহ ১২ জেলেকে আটক করা হয়। এর আগে সকাল ৮টার দিকে আমবাড়িয়া খালে মাছধারর সময় চারটি ট্রলারসহ ১৪ জেলেকে আটক করেন বনরক্ষীরা।

পৃথক এই দুটি অভিযান পরিচালনাকারী শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) শেখ মাহবুব হাসান বলেন, নিষিদ্ধ এই সময়ে জেলেনামধারী অসাধু ব্যক্তিরা গোপনে বনে প্রবেশ করে মাছ ও কাঁকড়া আহরণ করছিলেন। এ সময় অভিযান চালিয়ে পৃথক দুটি স্থান থেকে আমরা তাদের আটক করতে সক্ষম হই।

জেলেদের নৌকা থেকে ১৫ মণ জ্যান্ত কাঁকড়া সুন্দরবনের নদীতে অবমুক্ত করা হয়েছে। এ ছাড়া পৃথক অভিযানে আটক ২৬ জেলের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।

এসিএফ জানান, ১ জুন থেকে তিন মাসের জন্য সুন্দরবনে সব ধরনের সম্পদ আহরণ ও পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা চলমান রয়েছে। এই নিষেধাজ্ঞা ৩১ আগস্ট পর্যন্ত জারি থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের ব্রাজিল ভক্তদের ধন্যবাদ দিলেন কাসেমিরো

জার্মান ‘গণক’কে ধুয়ে দিলেন নেইমার

কান্নায় ভেঙে পড়লেন জাপানের ফুটবলাররা, ব্রাজিলিয়ানদের স্বান্ত্বনা

নেইমারকে খেলানোর আকুতি সমর্থকদের

জার্মানিকে কাঁপিয়ে এগিয়ে থেকেই বিরতিতে গেল প্যারাগুয়ে

জয়ের মাঝেই বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

ব্রাজিলের পরের ম্যাচ কখন, প্রতিপক্ষ কারা

প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের

সমতা না ফিরলে ৬০ মিনিটেই নামতেন নেইমার!

১২ বছরের জুজু কাটিয়েই শেষ ১৬-তে ব্রাজিল

১০

প্রথমার্ধে হলুদ কার্ড, দ্বিতীয়ার্ধে গোল করে ম্যাচের ‘নায়ক’ কাসেমিরো

১১

পুরোনো শত্রু নরওয়ে নাকি চেনা আইভরি কোস্ট: শেষ ষোলোতে কার মুখোমুখি ব্রাজিল?

১২

অবিশ্বাস্য প্রর্ত্যাবর্তন ব্রাজিলের, আনচেলত্তির ‘জাদু’ দেখল ফুটবল দুনিয়া

১৩

জাপানের স্বপ্ন ভেঙে চুরমার করে শেষ ষোলতে ব্রাজিল

১৪

জীবনের প্রথম গোলটাই বিশ্বকাপের নকআউটে, ব্রাজিলের বিপক্ষে

১৫

কাসেমিরোর গোলে সমতায় ফিরল ব্রাজিল

১৬

এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে ব্রাজিল

১৭

দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি

১৮

ব্রাজিলের জালে জাপানের গোল

১৯

ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, ওসিসহ আহত ২৫

২০
X