মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
মহেশপুর (ঝিনাদহ) প্রতিনিধি
প্রকাশ : ২১ মার্চ ২০২৫, ১০:৩৮ এএম
আপডেট : ২১ মার্চ ২০২৫, ১১:০০ এএম
অনলাইন সংস্করণ

দুই বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে দুই বাংলাদেশি নাগরিককে ফেরত দিয়েছে বিএসএফ। ছবি : সংগৃহীত
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে দুই বাংলাদেশি নাগরিককে ফেরত দিয়েছে বিএসএফ। ছবি : সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে দুই বাংলাদেশি নাগরিককে ফেরত দিয়েছে বিএসএফ। বৃহস্পতিবার (২০ মার্চ) সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত সীমান্তের বেনিপুর বিওপির পাশে বিজিবি-বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয়।

এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি।

কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে নেতৃত্ব দেন বেনিপুর কোম্পানির ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার উবায়দুল্লাহ ও বিএসএফের পক্ষে পুটিখালি কোম্পানি কমান্ডার এসি হিমাংগু সরমা।

বাংলাদেশি নাগরিক দুজন হলেন মাদারীপুর জেলার বাজিতপুর থানার কমলাপুর গ্রামের নিরোদ বৈদ্যর ছেলে লিটন বৈদ্য (২৭) ও বরিশাল জেলার আগৈল ঝাড়া থানার চাঁদনিশিয়া গ্রামের খলিল উদ্দিনের মেয়ে সানজিদা আক্তার রুমি (২১)।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার চেষ্টা করলে বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক হন। পরে বিএসএফ তাদের ফেরত নেওয়ার জন্য বিজিবিকে আহ্বান জানায়। একপর্যায়ে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের পর তাদের হস্তান্তর করা হয়।

মহেশপুর থানার ওসি ফয়েজ উদ্দিন বলেন, দুইজনকে থানায় নিয়ে আসেন বিজিবি সদস্যরা। একজনকে যশোর জাস্টিস অ্যান্ড কেয়াবে এবং অন্যজনের নামে মামলা হওয়ায় তাকে আদালতে পাঠানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১০

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১১

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১২

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৩

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৪

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৫

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৬

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৭

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৮

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৯

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

২০
X