কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ২১ মার্চ ২০২৫, ০৯:৪৫ এএম
অনলাইন সংস্করণ

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে ভারতীয় নাগরিক গ্রেপ্তার

ভারতীয় নাগরিক তাজিনদার সিং। ছবি : কালবেলা
ভারতীয় নাগরিক তাজিনদার সিং। ছবি : কালবেলা

কুমিল্লার দাউদকান্দিতে নয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে তাজিনদার সিং (৫০) নামে ভারতীয় এক নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ মার্চ) উপজেলার ইলিয়টগঞ্জ (উত্তর) ইউনিয়নের রায়পুর সিংগুলা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দাউদকান্দি মডেল থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বিষয়টি নিশ্চত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, অভিযুক্ত ভারতীয় নাগরিক তাজিনদার সিং দীর্ঘদিন ধরে উপজেলার মোহাম্মদপুর এলাকায় অ্যাগ্রো এমবুস লিমিটেড নামে একটি ফ্যাক্টরিতে ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত রয়েছেন। সেই সুবাদে সিংগুলা গ্রামের মুস্তাফার ‘মা মঞ্জিলে’ বাসা ভাড়া নিয়ে থাকতেন। বৃহস্পতিবার সকালে শিশুটিকে চকলেট দেওয়ার কথা বলে টেনে তার রুমে নিয়ে যান। বিষয়টি অপর একটি শিশু দেখে তার মাকে খবর দেয়। শিশুটির মায়ের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে অভিযুক্ত তাজিনদার সিংকে আটক করে।

সংবাদ পেয়ে দাউদকান্দি মডেল থানার ওসি মো. জুনায়েত চৌধুরী, গৌরীপুর পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. আমিনুল ইসলাম এবং সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।

দাউদকান্দি থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, ওই শিশুর পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার

১০

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

১১

নারী ফুটবলারদের পাশে আমিনুল হক

১২

কর্ণফুলীতে ভেসে উঠল মরদেহ

১৩

ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরায়েল!

১৪

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

১৫

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

১৬

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

১৭

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

১৮

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

১৯

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন বিন্দু

২০
X