কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৫, ০৫:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটে পুলিশের গাড়ি থেকে আসামি ছিনতাই, গ্রেপ্তার ১

সিলেটে পুলিশের গাড়ি থেকে আসামি ছিনতাইয়ের চিত্র। ছবি : কালবেলা
সিলেটে পুলিশের গাড়ি থেকে আসামি ছিনতাইয়ের চিত্র। ছবি : কালবেলা

সিলেটে পুলিশের গাড়ি থেকে এক আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগে সুমন আহমদ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

কোতোয়ালি মডেল থানার ওসি মো. জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (২৪ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে নগরীর কুমাড়পাড়ায় এলাকায় আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটে। আসামির স্বজন ও বিএনপি নেতাকর্মীরা এ ঘটনায় জড়িত বলে জানা গেছে।

কোতোয়ালি মডেল থানার ওসি মো. জিয়াউল হক বলেন, সিলেট নগরীর শাহী ঈদগাহ এলাকার একটি মারামারি ঘটনার এফআইআরভুক্ত আসামি সুমন আহমদ। পুলিশ আসামিকে সোমবার রাত ১০টার দিকে কুমারপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে। এ সময় আসামির পরিচিতজন ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এতে বাধা দেন। একপর্যায়ে তারা জোর করে আসামিকে পুলিশের ভ্যান থেকে ছিনিয়ে নিয়ে যান।

পরে অতিরিক্ত পুলিশ নিয়ে অভিযান চালিয়ে আসামি সুমনকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

১০

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

১১

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

১২

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

১৩

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১৪

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১৫

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১৬

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১৭

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১৮

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৯

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

২০
X