রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৮ মার্চ ২০২৫, ০৭:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

জোয়ারে ডুবল ফেরি চলাচল রাস্তা, ভোগান্তিতে যাত্রীরা

ডুবে যাওয়া বাশঁবাড়িয়া ফেরিঘাটের রাস্তা। ছবি : কালবেলা
ডুবে যাওয়া বাশঁবাড়িয়া ফেরিঘাটের রাস্তা। ছবি : কালবেলা

চট্টগ্রামের সীতাকুণ্ড বাশঁবাড়িয়া ফেরিঘাটের রাস্তাটি জোয়ারের পানিতে ডুবে গেছে। এতে প্রায় ৫ ঘণ্টা ফেরিতে গাড়িসহ আটকা পড়েছেন যাত্রীরা।

শুক্রবার (২৮ মার্চ) বেলা ১১টায় সাগরে জোয়ার আসায় কোমর পানি পর্যন্ত ডুবে যায় ফেরিঘাটের রাস্তাটি।

জানা যায়, সন্দ্বীপ গুপ্তছড়া ফেরিঘাট থেকে ছেড়ে আসে ফেরি কপোতাক্ষ। দুপুর সাড়ে ১২টায় সীতাকুণ্ডের বাশঁবাড়িয়া ঘাটে যাত্রী ও গাড়ি নিয়ে ভেড়ে ফেরিটি। তার আগে সাগরে জোয়ারে কোমর পানিতে রাস্তাটি ডুবে থাকায় ফেরিতে থাকা গাড়িসহ যাত্রীরা আটকা পড়েন। প্রায় ৫ ঘণ্টা ভাটা হওয়ার জন্য ফেরিতে অপেক্ষা করতে হয়েছে যাত্রীদের।

এর আগে গত ২৪ মার্চ সকাল সাড়ে ৮টায় নৌপরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে চট্টগ্রামে সন্দ্বীপ গুপ্তছড়া থেকে সীতাকুণ্ড (বাঁশবাড়িয়া) নৌপথে ফেরি সার্ভিসের উদ্বোধন করা হয়। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলাধীন বাঁশবাড়িয়া ইউনিয়নস্থ বাঁশবাড়িয়া ফেরিঘাটে ফেরি সার্ভিস উদ্বোধন করেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনসহ সাত উপদেষ্টা।

উদ্বোধনের সপ্তাহ না পেরুতেই ডুবে গেল ফেরি চলাচলের রাস্তা। সেনাবাহিনীর তত্ত্বাবধায়নে ফেরি চলাচল রাস্তাটি করার উদ্যোগ নেওয়া হলেও পুরোপুরি কাজ শেষ না হতে ফেরি উদ্বোধন করা হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, পন্টুর সামনে ফেরির রাস্তাটি কিছুটা নিচু হওয়ায় জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। স্থানীয়দের মতে, আরও টেকসই ও উঁচু না করলে চরম ভোগান্তি পোহাতে হবে।

ফেরিতে থাকা যাত্রী আরমান জাবেদ বলেন, সন্দ্বীপ থেকে সকাল ১০টায় ছেড়ে আসা ফেরি সাড়ে ১১টায় বাশঁবাড়িয়া ঘাটে পৌঁছে। কিন্তু অতিরিক্ত জোয়ারের কারণে মানুষ ও গাড়িগুলো নামতে পারছে না। আমরা তিন ঘণ্টা ধরে জোয়ার কমার জন্য অপেক্ষা করছি। হয়তো আরও এক-দেড় ঘণ্টা লাগবে। আমাদের ভোগান্তির শেষ নেই। রোজার দিনে প্রচণ্ড গরমে সবার কষ্ট হচ্ছে।

এদিকে ফেরি উদ্বোধনের দুদিনে পৌনে চার লাখ টাকা টোল আদায় হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১০

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১১

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১২

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৩

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৪

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৫

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৬

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৭

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৮

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৯

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

২০
X