জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৫, ০২:০৬ পিএম
অনলাইন সংস্করণ

চেক জালিয়াতির মামলায় বিএনপি নেতার কারাদণ্ড

বিএনপি নেতা রুহুল আমীন মিলন। ছবি : সংগৃহীত
বিএনপি নেতা রুহুল আমীন মিলন। ছবি : সংগৃহীত

জামালপুরে চেক জালিয়াতির মামলায় বিএনপি নেতা রুহুল আমীন মিলনকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিজ্ঞ আদালত। একই সঙ্গে চেকে উল্লেখিত অর্থদণ্ডেরও আদেশ দেওয়া হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) বিকেলে জেলা জজ আদালতের যুগ্ম ২য় আদালতের বিজ্ঞ বিচারক নিস্কৃতি হাগিদক এই আদেশ দেন। বিএনপি নেতা রুহুল আমিন মিলন জামালপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মামলার আসামি রহুল আমীন মিলন তিন মাসের সময় নিয়ে বাদী শহিদুল্লাহ শহীদের কাছ থেকে ২ লাখ টাকা ধার নেন। নির্দিষ্ট সময় অতিবাহিত হলে টাকা পরিশোধ করতে টালবাহানা করেন। একপর্যায়ে গত ২০২৩ সালের ১২ জুলাই পাওনা টাকা না দিয়ে শহীদকে ওই টাকার বিপরীতে বাংলাদেশ কৃষি ব্যাংক জামালপুর শাখার একটি চেক দেন। বিএনপি নেতা মিলনের ব্যাংক হিসাবে সেই পরিমাণ টাকা না থাকায় চেক অকৃতকার্য বলে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়ে দেয়। পরে ২০২৩ সালের ২২ আগস্ট শহিদুল্লাহ বাদী হয়ে চেক জালিয়াতির অভিযোগে আদালতে মামলা দায়ের করেন। সাক্ষ্যপ্রমাণ শেষে আজ বিজ্ঞ আদালতে এই রায় ঘোষণা করেন। বাদীর পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট মোহাম্মদ মোকাদ্দেস আলী।

অপরদিকে রাষ্ট্রের পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডিশনাল পিপি অ্যাডভোকেট শামীমা তাসমিন সাথী। এ বিষয়ে বিএনপি নেতা রুহুল আমিন মিলন মোবাইল ফোনে সাংবাদিকদের বলেন, ‘আমি এ বিষয়ে কিছু জানি না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X