কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৫, ১১:০৩ পিএম
অনলাইন সংস্করণ
দুদকের অভিযান

শরীয়তপুরে সাব-রেজিস্ট্রার অফিসে জমির শ্রেণি পরিবর্তন করে রাজস্ব ফাঁকি

শরীয়তপুর সদর সাব-রেজিস্ট্রার কার্যালয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ছবি : কালবেলা
শরীয়তপুর সদর সাব-রেজিস্ট্রার কার্যালয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ছবি : কালবেলা

শরীয়তপুর সদর সাব রেজিস্ট্রার কার্যালয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় দলিলের শ্রেণি পরিবর্তন করে রাজস্ব ফাঁকিসহ বেশ কিছু অনিয়ম উঠে আসে।

বুধবার (১৬ এপ্রিল ) দুপুরে দুদকের মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আখতারুজ্জামানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

দুদক কর্মকর্তা জানান, শরীয়তপুর সদর সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দলিলের শ্রেণি পরিবর্তন করে রাজস্ব ফাঁকি, দাতা গ্রহীতার নাম পরিবর্তন ও নকল উত্তোলনে অতিরিক্ত ফি আদায় করে থাকেন এমন অভিযোগ উঠে। পরে তারা নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বুধবার দুপুরে অভিযান পরিচালনা করেন। এ সময় ২০২১ সালের একটি দলিলে ৩৮ লাখ ৮৩ হাজার ৫০৫ টাকা রাজস্ব ফাঁকি দেওয়ার বিষয়টি উঠে আসে। অনিয়মের ওঠা অভিযোগগুলো খতিয়ে দেখছে দুদক। এ ঘটনায় দুদকের পক্ষ থেকে পরবর্তীতে ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে সদর সাব রেজিস্ট্রার ওমর ফারুক বলেন, সাব রেজিস্ট্রার অফিসে যাতে অনিয়ম না হয় দুদকের এমন অভিযানকে আমরা স্বাগত জানাই। বিগত দিনের যেসব দলিল রাজস্ব ঘাটতি হয়েছে তারা জানতে চাইলে আমি তাদের সেগুলো দেখিয়েছি। কিছু রাজস্ব আদায় হয়েছে। এ ছাড়া এখনো যে রাজস্ব আদায় হয়নি এমন দলিল যাচাইবাছাই করা হচ্ছে।

এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন মাদারীপুর সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আখতারুজ্জামান কালবেলাকে বলেন, শরীয়তপুর সদর সাব রেজিস্ট্রার অফিসে দলিলের শ্রেণি পরিবর্তন করে রাজস্ব ফাঁকি, দাঁতা গ্রহীতার নাম পরিবর্তন ও নকল উত্তোলনে অতিরিক্ত ফি আদায় করে থাকেন এমন অভিযোগ উঠেছে। অভিযানে বেশ কিছু অনিয়মের সত্যতা পাওয়া গেছে।

আমরা সবগুলো অনিয়ম খতিয়ে দেখছি। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোস্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১০

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১১

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১২

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৩

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৪

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৫

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৬

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৭

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

১৮

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১৯

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

২০
X