সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৫, ১০:২৭ পিএম
অনলাইন সংস্করণ

গাঁজার গাছ লাগিয়ে বিএনপি নেতা ছেলেকে বলেন ‘ফুলগাছ’

এসকান্দার মিয়ার দখলীয় জায়গা থেকে গাঁজা গাছ উদ্ধার করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণের সদস্যরা। ছবি : কালবেলা
এসকান্দার মিয়ার দখলীয় জায়গা থেকে গাঁজা গাছ উদ্ধার করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণের সদস্যরা। ছবি : কালবেলা

বাড়ির আঙিনার পাশেই এসকান্দার মিয়া প্রকাশ (মনু মিয়া) রোপণ করেছেন গাঁজার গাছ। কিন্তু গাঁজা গাছগুলোর পরিচয় সম্পর্কে পুত্র ইমরান বাবার কাছে জানতে চাইলে তিনি বলেন- এগুলো ফুলগাছ।

এসকান্দার মিয়া চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার ২নং ওয়ার্ডের উত্তর মহাদেবপুর গ্রামের বাসিন্দা ও ওয়ার্ড বিএনপি কমিটির প্রচার সম্পাদক।

এদিকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা চট্টগ্রাম (এনএসআই) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে এসকান্দার মিয়া বাড়ির আঙিনার পাশে গাঁজা চাষের কথা। এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা প্রশাসন ও চট্টগ্রাম জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথ অভিযান পরিচালনা করে।

অভিযানের খবর পেয়ে পালিয়ে যায় গাঁজার গাছ রোপণকারী এসকান্দার মিয়া।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। এ সময় তিনি বলেন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) তথ্যের ভিত্তিতে গাঁজা গাছ চাষের তথ্য পাওয়া যায়। ঘটনাস্থলে গিয়ে তথ্যের সত্যতা পাই এবং গাঁজা গাছগুলো উদ্ধার করি। স্থানীয়ভাবে জানা যায়, এসকান্দার মিয়া মাদকের সঙ্গে জড়িত। এই ঘটনায় অভিযুক্ত এসকান্দার মিয়াকে পাওয়া যায়নি। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এসকান্দার মিয়ার ছেলে ইমরান হোসেন বলেন, আমি জানতাম না এগুলো গাঁজার গাছ। একদিন বাবার কাছে গাছগুলো সম্পর্কে জানতে চাইলে তিনি বলেছিল এগুলো ফুলগাছ।

এদিকে বিএনপির ওয়ার্ড কমিটির সভাপতি আবু সিদ্দিক বাল্লা কালবেলাকে বলেন, এসকান্দার মিয়া ওয়ার্ড কমিটির প্রচার সম্পাদকের দায়িত্বে রয়েছে। এ ঘটনা খুবই দুঃখজনক। এই ব্যাপারে দলীয়ভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

চট্টগ্রাম জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এসএম আলম খান কালবেলাকে বলেন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দার তথ্যের ভিত্তিতে উপজেলা প্রশাসনের মাধ্যমে অভিযান পরিচালনা করি। এসময় এসকান্দার মিয়ার দখলীয় জায়গা থেকে ৩টি গাঁজা গাছ উদ্ধার করি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১০

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১১

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১২

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৩

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১৪

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৫

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৬

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৭

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৮

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৯

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

২০
X