হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৫, ০২:৫২ পিএম
অনলাইন সংস্করণ

আগুনে পুড়ল ১৫ দোকান

হবিগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া অংশবিশেষ। ছবি : কালবেলা
হবিগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া অংশবিশেষ। ছবি : কালবেলা

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অন্তত ১৫টি দোকান। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ও হবিগঞ্জ ফায়ার সার্ভিসের দুই ইউনিট টানা ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

শনিবার (১৯ এপ্রিল) ভোর ৪টার দিকে উপজেলার সুতাং বাজারের পূর্ব পাশে আগুনের সূত্রপাত হয়। শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, আগুনে মুদি দোকান, সবজির দোকান, দুটি রেস্তোরাঁ, একটি মুরগির দোকান এবং একটি ধানের খালি ঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে।

ব্যবসায়ী হারুন মিয়ার মুদির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা মশার কয়েল থেকেও আগুন লাগতে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

দোকানদারদের দাবি, এ অগ্নিকাণ্ডে প্রায় ৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আগুনে পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে বেশ কয়েকটি দোকানেই মূল্যবান মালামাল ছিল।

শায়েস্তাগঞ্জ থানার ওসি দিলীপ কান্ত নাথ জানান, বৈদুতিক শর্ট সার্কিট থেকে আগুনে সূত্রপাত হয়। এতে ১২টি দোকান পুড়ে গেছে।

শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম জানান, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। এতে ১৫টি দেকান পুড়ে গেছে, ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ৬০ থেকে ৭০ লাখ টাকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

১০

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

১১

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

১২

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

১৩

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

১৪

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

১৫

প্রকাশ্যে রাজমিস্ত্রিকে গুলি

১৬

গোল না খাওয়ার পরিসংখ্যানে শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল ৪৩তম

১৭

যুবদল নেতা বহিষ্কার

১৮

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ১০

১৯

ম্যারাডোনার ‘ঈশ্বরের হাত’ ছোঁয়া সেই বল এখন কোথায়

২০
X