নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৫, ১১:৫১ এএম
অনলাইন সংস্করণ

ঝুটবোঝাই চলন্ত ট্রাকে আগুন

ঝুটবোঝাই চলন্ত ট্রাকে আগুন। ছবি : সংগৃহীত
ঝুটবোঝাই চলন্ত ট্রাকে আগুন। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঝুটবোঝাই চলন্ত একটি ট্রাকে অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন।

শনিবার (১৯ এপ্রিল) রাত সোয়া ১১টার দিকে উপজেলার মিজমিজি-জালকুড়ি-নারায়ণগঞ্জ সড়কের জালকুড়ি অংশে এ ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

তাৎক্ষণিকভাবে আহত ট্রাকচালকের নাম ও পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি ঝুটবোঝাই ট্রাক মিজমিজি-জালকুড়ি-নারায়ণগঞ্জ সড়কের জালকুড়ি ছিদরত আলী স্কুলসংলগ্ন পৌঁছানোমাত্রই আগুন ধরে যায়। পরে ট্রাকে লাগা আগুন থেকে পেছনে থাকা অন্য আরেকটি মাইক্রোবাসেও আগুন লেগে যায়। এতে মাইক্রোবাসটিরও একপাশ পুড়ে যায়। নিজের আত্মরক্ষার্থে ট্রাকের চালক সড়কের পাশের একটি খালি জায়গায় গাড়ি নামিয়ে দেন। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ শাহজাহান বলেন, সড়কের চলতি অবস্থায় একটি ঝুটবোঝাই ট্রাকে হঠাৎ আগুন লেগে যায়। ট্রাকটির চালককে আহত অবস্থা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঝুটের মালিকের খোঁজ এখনো পাওয়া যায়নি। আমাদের দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনা হয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন কালবেলাকে বলেন, রাতে ঝুটবোঝাই একটি ট্রাকে আগুন লাগে। এতে ট্রাকচালক আহত হয়েছেন। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরে সেই আগুন থেকে একটি মাইক্রোবাসের এক অংশ পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তদন্ত করে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ বলা সম্ভব হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রকাশ্যে নারীকে নির্যাতন, যুবদল নেতা বহিষ্কার

তরুণদের হাতে নেতৃত্ব দিয়ে দেশ গড়তে চায় সরকার : মির্জা ফখরুল

প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের

প্রীতি ফুটবল ম্যাচ / আর্জেন্টিনাকে ৫-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৩৯ বন্দিকে ক্ষমা করলেন ইরানের সর্বোচ্চ নেতা

লেকে গোসল করতে নেমে ভগ্নিপতি ও শ্যালক-শ্যালিকার মৃত্যু

ঢাকা ওয়াসার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ইরানিরা আমেরিকানদের মোটেই বিশ্বাস করে না

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মিরাজ কি খেলবেন?

ব্রাজিল-মরক্কো ম্যাচে কে জিতবে, জানাল সুপারকম্পিউটার

১০

জুলাই থেকে ৪০ লাখের বেশি ফ্যামিলি কার্ড দেওয়া হবে : সমাজকল্যাণমন্ত্রী

১১

ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায়

১২

ভারতের নতুন সেনাপ্রধান কে এই ধীরাজ শেঠ?

১৩

‘নুরকে আমরা নেতা বানাইছিলাম, কিন্তু তিনি আম্মা ডাকছিলেন হাসিনারে’

১৪

বিশ্বকাপের মঞ্চে লাল-সবুজের গর্ব, আলোচনায় সঞ্জয় দেব

১৫

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৬

পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি

১৭

রাতে ঘরে ঘুমালেন যুবক, সকালে রাস্তায় মিলল রক্তাক্ত লাশ

১৮

যুবদল নেতাকে দিনেদুপুরে গুলি করে হত্যা, কে এই অস্ত্রধারী

১৯

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল  / চিকিৎসককে মারধরের জেরে মরদেহ আটকে রাখার অভিযোগ

২০
X