সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫, ১০:২৫ পিএম
আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ১০:৪০ পিএম
অনলাইন সংস্করণ

কালীগঞ্জে জামায়াতে ইসলামীর প্রস্তুতি সভা

কালীগঞ্জ উপজেলা শাখার কর্মী সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভায় জেলা ও উপজেলার নেতারা। ছবি : কালবেলা
কালীগঞ্জ উপজেলা শাখার কর্মী সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভায় জেলা ও উপজেলার নেতারা। ছবি : কালবেলা

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা কালীগঞ্জ উপজেলা শাখার কর্মী সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকীর সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।

উপজেলার কর্মপরিষদ, শূরা সদস্য ও ইউনিয়ন জামায়াতের আমির ও সেক্রেটারিদের উপস্থিতিতে বৈঠকে সর্বসম্মতিক্রমে সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হিসেবে উপজেলা আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী ও সদস্য সচিব হিসেবে উপজেলা সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফের নাম ঘোষণা করা হয়। এ সময় প্রধান অতিথি মাওলানা আজিজুর রহমান সম্মেলন বাস্তবায়নের জন্য নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

আগামী ১০ এপ্রিল কালীগঞ্জের শহীদ সামাদ স্মৃতি ময়দানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১০

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১১

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১২

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৩

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৪

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৫

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৬

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৭

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

১৮

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

১৯

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

২০
X