নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫, ০৫:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

নরসিংদীতে দিনদুপুরে আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা

আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য মো. আমির হোসেন সরকার। ছবি : কালবেলা
আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য মো. আমির হোসেন সরকার। ছবি : কালবেলা

নরসিংদীর সদর উপজেলার আলোকবালী ইউনিয়নে মো. আমির হোসেন সরকার (৩০) নামে এক আওয়ামী লীগ নেতাকে দিনদুপুরে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর দেড়টায় আলোকবালী উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, মো. আমির হোসেন সরকার আলোকবালী উত্তর পাড়া গ্রামের আব্দুল হক সরকারের ছেলে। নিহত আমির হোসেন সরকার ছাত্রজীবনে আলোকবালী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। পরে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। গত ইউপি নির্বাচনে তিনি আলোকবালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার নির্বাচিত হন।

গত ৫ আগস্টের পর থেকে তিনি এলাকা ছেড়ে অন্যত্র বসবাস করতেন। সোমবার (২১ এপ্রিল) তার বড় ভাই প্রবাস থেকে বাড়িতে আসে।

মঙ্গলবার সকালে আমির হোসেন সরকার তার বড় ভাইকে দেখতে আলোকবালী উত্তরপাড়ার বাড়িতে আসেন। পরে আমিরের ফিরে আসার বিষয়টি টের পেয়ে দুবৃর্ত্তরা তার বাড়িতে হামলা চালায়। পরে তাকে কুপিয়ে গুরুতর আহত করে ফেলে চলে যায়।

স্বজনরা আহত অবস্থায় আমির হোসেনকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আশরাফুল ইসলাম জানান, ‘হাসপাতালে পৌঁছার আগেই ওনার মৃত্যু হয়েছে।’

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক জানান, ‘আলোকবালী উত্তর পাড়ায় গণ্ডগোল হয়েছে জানতে পেরে ওসি (তদন্ত) সামিউল আলমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। মৃত্যুর বিষয়টি আমি পরে হাসপাতালের মাধ্যমে জানতে পেরেছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবনানন্দের ‘মাল্যবান’ থেকে মঞ্চে ‘সম্‌+সার’

নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

ডাকাতির সময় গৃহবধূকে হত্যা, আহত আরেক নারী 

বায়ুদূষণে বছরে অকালমৃত্যু ৮৮ হাজার: জাবির গবেষণা

দুই সপ্তাহে ছয় গান, আগস্টে বিদেশ সফরে আতিয়া আনিসা

নিউজিল্যান্ডে প্রথমবার শনাক্ত হলো এইচ৫ বার্ড ফ্লু

হাদি হত্যার অধিকতর তদন্ত পেছাল ১৮ বার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষা স্থগিত

পাওয়ার গ্রিডে অগ্নিকাণ্ড / আনসারের সাহসী পদক্ষেপে রক্ষা পেল গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনা

জুলাই গণঅভ্যুত্থানে শহীদের সংখ্যা ১৪০০ ছাড়িয়ে যেতে পারে: চিফ প্রসিকিউটর

১০

ইংল্যান্ডকে আটকাতে কুসংসংস্কারের আশ্রয় নিচ্ছেন আর্জেন্টাইনরা

১১

সপ্তাহজুড়ে বৃষ্টিতে তলিয়েছে ফসলের মাঠ

১২

অস্তিত্ব সংকটে কাটাখালী খাল, স্লুইসগেট নির্মাণের দাবি

১৩

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৪

ইরানের ছোড়া একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি জর্ডানের

১৫

রাকসু জিএস আম্মারের হুঁশিয়ারি / আওয়ামীপন্থি শিক্ষকদের পেলে থানায় সোপর্দ করব

১৬

একের পর এক হরমুজ পাড়ি দিল ইরান-সংশ্লিষ্ট জাহাজ

১৭

সাভারে আওয়ামী লীগের ১৪ নেতাকর্মী আটক

১৮

স্কালোনি বললেন, ‘গ্রাসিয়াস বাংলাদেশ’

১৯

পাবনায় ৫৪৯ বোতল ফেনসিডিলসহ কারবারি আটক

২০
X