কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫, ১১:১৩ এএম
অনলাইন সংস্করণ

দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কা, নিহত ১

দুর্ঘটনাকবলিত সিএনজিচালিত অটোরিকশা। ছবি : কালবেলা
দুর্ঘটনাকবলিত সিএনজিচালিত অটোরিকশা। ছবি : কালবেলা

গাজীপুরের শ্রীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চারজন। বুধবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার মাওনা-বরমী সড়কের উজিলাব এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনসার আলী সরদার (৫০) রংপুরের বদরগঞ্জ উপজেলার চক পলাশবাড়ী গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিএনজিচালিত অটোরিকশাটি মাওনা চৌরাস্তা পল্লী বিদ্যুৎ মোড় থেকে যাত্রী নিয়ে বরমী যাচ্ছিল। অটোরিকশাটি মাওনা-বরমী সড়কের উজিলাব ন্যাশনাল পোল্ট্রির সামনে পৌঁছালে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে অটোরিকশার ধাক্কা লাগে। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলে এক যাত্রী নিহত হন। আহত হন ইয়াকুব মন্ডল, আলম আলী ও ছাত্তার কাজীসহ চারজন। পরে আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। হতাহতরা সবাই ধান কাটার দিনমুজুর বলে জানা গেছে।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মনোয়ার হোসেন কালবেলাকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গেই হাসপাতালে যায় পুলিশ। নিহত আনসার আলীর লাশ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা/এসআই/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১০

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১১

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১২

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৩

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৪

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৫

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৬

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৭

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৮

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৯

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

২০
X