শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৫, ০৩:০০ এএম
অনলাইন সংস্করণ

ডামুড্যায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

ওপেন হাউজ ডে অনুষ্ঠানে পুলিশ কর্মকর্তারা। ছবি : কালবেলা
ওপেন হাউজ ডে অনুষ্ঠানে পুলিশ কর্মকর্তারা। ছবি : কালবেলা

জঙ্গি, সন্ত্রাসবাদ, মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে শরীয়তপুরের ডামুড্যায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের অংশগ্রহণে ডামুড্যা থানায় এ কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শরীয়তপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. নজরুল ইসলাম। ডামুড্যা থানার ওসি মো. হাফিজুর রহমান মানিকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) মো. তানভীর হোসেন, সচেতন নাগরিক সমাজসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

সভায় অংশগ্রহণকারীরা ডামুড্যা উপজেলায় সংগঠিত বিভিন্ন অপরাধমূলক সমস্যার কথা তুলে ধরেন এবং সেগুলো সমাধানের জন্য পুলিশ প্রশাসনকে বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করেন।

অতিরিক্ত পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বলেন, পুলিশের পাশাপাশি সচেতন নাগরিকদেরও অপরাধ প্রতিরোধে এগিয়ে আসতে হবে। পুলিশকে যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। এক্ষেত্রে তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে।

তিনি আরও বলেন, আজ থেকে ডামুড্যায় মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মাদক প্রতিরোধের জন্য পুলিশ ডোপ টেস্টের উদ্যোগ নিচ্ছে। এ ছাড়া অবৈধভাবে চলাচল করা নসিমন, করিমন, ভটভটিসহ মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযোগ পরিচালনা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহীদ মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত করলেন জামায়াত আমির

যশোরে তারেক রহমানের আগমন ঘিরে চলছে প্রস্তুতি

দেশে পৌঁছাল ১ লাখ ৫৭ হাজারের বেশি প্রবাসীর পোস্টাল ব্যালট 

সিরাজগঞ্জে জামায়াতের নির্বাচনী অফিসে আগুন

দ্রুত চাকরি পাওয়ার শক্তিশালী দোয়া ও আমল

যুবদলকে জড়িয়ে বিভ্রান্ত তথ্য ও মিথ্যাচার চালানো হচ্ছে : মোনায়েম মুন্না 

প্রিমিয়াম টাইলস ব্র্যান্ড ‘ক্লিও’ বাজারে আনল মীর সিরামিক

শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকিংয়ের সঙ্গে কারা জড়িত জানাল জামায়াত 

এআই চিপ রপ্তানিতে রেকর্ড গড়ল দক্ষিণ কোরিয়া

হাসনাত আবদুল্লাহর পক্ষে গণমিছিল

১০

হান্নান মাসউদের পথসভায় হামলা

১১

নির্বাচনী প্রচার নিয়ে ইসির কঠোর নির্দেশনা দিল ইসি

১২

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

১৩

যারা দেশ ও ইসলামকে ভালোবাসেন, সবাই হাতপাখায় ভোট দিন : চরমোনাই পীর

১৪

জামায়াতের ভাইরাল ‘নারী’ ইস্যুতে আপত্তিকর পোস্ট, লজ্জায় ডাকসু নেত্রী

১৫

বাড়ির গেটের সামনে ককটেল ও চিরকুট রেখে হুমকি

১৬

কুষ্টিয়ায় অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

শহীদ মামুনের বোনের মাটির ব্যাংক হাতে নিয়ে আবেগাপ্লুত মির্জা ফখরুল

১৮

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক দাবি কতটুকু যৌক্তিক, প্রশ্ন মাহদী আমিনের

১৯

ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল : জুবায়ের

২০
X