কেশবপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৫, ০৫:১৩ পিএম
অনলাইন সংস্করণ

জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, জিজ্ঞাসাবাদে আটক ১

কেশবপুর থানা। ছবি : সংগৃহীত
কেশবপুর থানা। ছবি : সংগৃহীত

যশোরের কেশবপুর উপজেলার শ্রীফলা গ্রামে সাধন ভট্টাচার্য্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা বাড়ির লোকজনদের জিম্মি করে নগদ টাকা-স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল নিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে জিজ্ঞাসাবাদের জন্য ওই ব্যক্তিকে আটক করা হয়। এর আগে গত বুধবার (২৩ এপ্রিল) রাতে এ ডাকাতির ঘটনা ঘটে।

ডাকাতির সঙ্গে জড়িত থাকার সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া ওই ব্যক্তির নাম আলাউদ্দীন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার শ্রীফলা গ্রামের সাধন ভট্টাচার্য্যের বাড়ির জানালার গ্রিল ভেঙে একদল ডাকাত ঘরে প্রবেশ করে। বারান্দা ও উঠানে আরও ৫ থেকে ৬ জন ডাকাত ছিল। ডাকাতরা তার কাকা শ্যামলকে বেঁধে রাখে এবং বাবাকে বিভিন্ন কাপড়চোপড় দিয়ে ঢেকে রেখে জিম্মি করে ফেলে। ডাকাতরা ৫ ভরি স্বর্ণের অলংকার, নগদ ৩ লাখ টাকা, কাসার থালা-বাসন, মোবাইল সেটসহ বিভিন্ন কাপড়চোপড় নিয়ে গেছে।

সাধন ভট্টাচার্য্যের ছেলে সুব্রত ভট্টাচার্য্য জানান, ডাকাতরা দেশীয় অস্ত্র দা, শাবল ও ছোরা নিয়ে বাড়িতে হানা দেয়। তার বাবাকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন। ডাকাতির বিষয়ে থানায় লিখিত অভিযোগ করবে বলে জানান। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আলাউদ্দীন নামে এক ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে গেছে।

এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ডাকাতির সঙ্গে জড়িত থাকার সন্দেহে আলাউদ্দীন নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। লিখিত অভিযোগ হলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১০

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১১

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

১২

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

১৩

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

১৪

হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে : ফারুক হাসান

১৫

সরকারকে ধন্যবাদ দিয়ে ‘সব নিরপরাধ মায়ের’ মুক্তি চাইলেন আইভী

১৬

ওসির নেতৃত্বে থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত 

১৭

নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের

১৮

রিজার্ভ আরও বাড়ল

১৯

মায়ানমারে পাচারের পথে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯

২০
X