সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৫, ০২:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

বাসের ধাক্কায় পিকআপ ভ্যান উল্টে শিশু নিহত, আহত ৭

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাসের ধাক্কায় মুহূর্তে উল্টে যায় পিকআপ ভ্যান। ছবি : কালবেলা
চট্টগ্রামের সীতাকুণ্ডে বাসের ধাক্কায় মুহূর্তে উল্টে যায় পিকআপ ভ্যান। ছবি : কালবেলা

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাসের ধাক্কায় একটি পিকআপ ভ্যান উল্টে পাঁচ বছরের এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন শিশুটির মা-বাবাসহ আরও সাতজন।

শনিবার (২৬ এপ্রিল) সকাল ৬টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের চৌধুরী মার্কেট এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত শিশুর নাম জাকিয়া ইসলাম (৫)। দুর্ঘটনায় আহত হয়েছেন শিশুটির বাবা জামাল উদ্দিন (৩৮), মা লাইজু বেগম (৩০), ভাই মো. ফয়সাল (১৪), নানি সেলিনা বেগম (৬০), খালা রিমা আক্তার (২৮) ও খালাতো বোন সুমাইয়া আক্তার (৫) ও গাড়ির চালক মো. রায়হান (২৪)।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। আহতদের উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাথমিক চিকিৎসার পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাঁশবাড়িয়া এলাকায় একটি যাত্রীবাহী বাস আসবাবপত্র বোঝায় একটি পিকআপকে ওভারটেক করার সময় বাসটির পেছনের অংশের সঙ্গে পিকআপ ভ্যানটির ধাক্কা লাগে। এ সময় পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। আহত হয় পিকআপের থাকা আরও সাতজন। দুর্ঘটনার পরে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে কিছুক্ষণ যানজট সৃষ্টি হয়।

আহত শিশুটির বাবা জামাল উদ্দিন বলেন, ঢাকার আশুলিয়ায় একটি কারখানায় চাকরি করতেন তিনি। কিছুদিন আগে চাকরি চলে যায়। এরপর বেকার হয়ে পড়েন। সম্প্রতি চট্টগ্রামে পরিচিত এক স্বজনের মাধ্যমে একটি চাকরি পেয়েছেন। তাই পরিবার নিয়ে চট্টগ্রামে স্থানান্তর হচ্ছিলেন।

আহাজারি করতে করতে তিনি বলেন, ভাই আমার সব শেষ হয়ে গেল। চাকরিও গেল, মেয়েটাও গেল। মাথার খুলি ফেটে মগজ বের হয়ে গেছে মেয়েটার।

বার আউলিয়া হাইওয়ে থানার ওসি আব্দুল মমিন বলেন, দুর্ঘটনার খবর শুনে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসে সহযোগিতায় নিহত শিশুসহ আহত সাতজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X