ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৫, ০২:৩২ এএম
আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, ০২:৫২ পিএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে— স্লোগানে ফরিদপুরে মিছিল

মঙ্গলবার রাত ৮টায় ঢাকা-খুলনা মহাসড়কের ধুলদী জোড়া ব্রিজ সংলগ্ন এলাকায় মিছিলটি হয়। ছবি: কালবেলা
মঙ্গলবার রাত ৮টায় ঢাকা-খুলনা মহাসড়কের ধুলদী জোড়া ব্রিজ সংলগ্ন এলাকায় মিছিলটি হয়। ছবি: কালবেলা

রাজনৈতিক নিষ্ক্রিয়তার ছায়া কাটিয়ে ফরিদপুর সদরে আবারও রাজপথে সরব হলো আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর এ প্রথম জেলা সদরে দলীয় অর্ধশতাধিক নেতাকর্মীদের অংশগ্রহণে একটি মিছিল করে সংগঠনটি। তবে এ বিষয়ে মোটেই অবগত ছিলেন না বলে দাবি করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

মঙ্গলবার রাত ৮টায় ঢাকা-খুলনা মহাসড়কের ধুলদী জোড়া ব্রিজ সংলগ্ন এলাকায় মিছিলটি হয়। আওয়ামী লীগ সমর্থিত নেতাকর্মীরা মিছিলের ২৮ সেকেন্ডের একটি ভিডিও তাদের সামাজিক যোগাযোগর মাধ্যম ফেসবুকে পোস্ট করেছে।

ভিডিওটিতে দেখা যায়, দলীয় পতাকা, ব্যানার ও পোস্টারে সুসজ্জিত মিছিলটি ফরিদপুর সদরের ধুলদি জোড়া ব্রিজ এলাকার ঢাকা-খুলনা মহাসড়কে অর্ধশতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে শেখ হাসিনাকে নিয়ে স্লোগান দিচ্ছে। স্লোগান ছিলো— ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’।

ভিডিওটিতে আরও দেখা যায়, মিছিলের নেতৃত্ব দিচ্ছে ফরিদপুর জেলা আওয়ামী যুবলীগ নেতা দেবাশীষ নয়ন ও বোয়ালমারী উপজেলা যুবলীগ নেতা মিয়া গালিবুর রহমান। তাদের সঙ্গে ছিল ছাত্রলীগ, যুবলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মী।

এ ব্যাপারে দেবাশীষ নয়ন জানান, এই মিছিল শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং এটি একটি বার্তা— মাঠে ফিরছে আওয়ামী লীগ, সংগঠনের শক্তি ও ঐক্যের প্রতিচ্ছবি দেখাতেই এই আয়োজন।

ফরিদপুর কোতোয়ালি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদ উজ্জামান বলেন, এ ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই। ফরিদপুর শহরে বা ফরিদপুরে কোথাও মিছিল হয়েছে এ তথ্য আমার জানা নেই।

কালবেলা/পিআর/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

নৈতিক স্খলন প্রমাণিত / জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

১০

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

১১

ই-রিটার্ন জমা শুরু, আগে দিলেই মিলবে বড় কর প্রণোদনা

১২

চুরির অভিযোগে নারীকে আনসারের লাঠিপেটা, ভিডিও ভাইরাল

১৩

জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

১৪

ইতিহাস গড়ে ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

১৫

নেচার ইনডেক্স / দেশে গবেষণায় শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়

১৬

আটকের পর ৫ দফা দাবি জানালেন রাহুল গান্ধী

১৭

সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা

১৮

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

১৯

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

২০
X