চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৫ মে ২০২৫, ০৭:৪৫ পিএম
আপডেট : ০৫ মে ২০২৫, ০৮:০৮ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে বিরল প্রজাতির রাজ ধনেশের বাচ্চা উদ্ধার

বিরল প্রজাতির রাজ ধনেশ পাখির একটি বাচ্চা উদ্ধারে অভিযান। ছবি : কালবেলা
বিরল প্রজাতির রাজ ধনেশ পাখির একটি বাচ্চা উদ্ধারে অভিযান। ছবি : কালবেলা

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় বিরল প্রজাতির রাজ ধনেশ পাখির একটি বাচ্চা উদ্ধার করেছে বন বিভাগ।

সোমবার (০৫ মে) সকালে এ ঘটনায় চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের দোহাজারী রেঞ্জের আওতাধীন সংরক্ষিত বনাঞ্চলে সাঙ্গু বনবিট কর্মকর্তা টহল দেওয়ার সময় ইমরান নামক যুবককে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে খবর দেওয়া হয়।

উপজেলার ধোপাছড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডস্থ মংলার মুখ এলাকায় এ ঘটনা ঘটে।

মোহাম্মদ ইমরান ধোপাছড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডস্থ মংলার মুখ এলাকার নাছির উদ্দিনের ছেলে।

জানা যায়, প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা বন্য প্রাণী সংরক্ষণ আইন ২০১২ এর ৩৪ ধারায় মোহাম্মদ ইমরানকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদানের আদেশ দেন। এ ছাড়া রাজ ধনেশ পাখির বাচ্চাটি সাঙ্গু বিট কর্মকর্তা সুদত্ত চাকমার জিম্মায় দেওয়া হয়েছে।

অভিযানে দোহাজারী রেঞ্জের দায়িত্বপ্রাপ্ত সহকারী বন সংরক্ষক ইমরুল কায়েস, দোহাজারী রেঞ্জ কর্মকর্তা মো. রেজাউল করিম, সাঙ্গু বিট কর্মকর্তা সুদত্ত চাকমা, চন্দনাইশ উপজেলা ভূমি অফিসের নাজির আরিফুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিয়ালে এক পা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকার!

আধিপত্য বিস্তার নিয়ে গুলিবিদ্ধ সাবেক যুবদল নেতা 

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

মেসি আর্জেন্টিনার নন! রক্তে ব্রাজিলের ছোঁয়া, গবেষণায় বেরিয়ে এলো পারিবারিক ইতিহাসের এক অজানা অধ্যায়

গোপনে কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

মৌলভীবাজারে দায়ের কোপে নারীর পা বিচ্ছিন্ন

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নারী নিখোঁজ

ঈশানের প্রত্যাবর্তন আর তিলকের তাণ্ডবে নতুন রেকর্ড ভারতের

দুর্নীতি করলে আওয়ামী লীগের চেয়েও খারাপ পরিণতি হবে: সারজিস আলম

কবর জিয়ারতকালে ২ ভাইয়ের ওপর আ.লীগ নেতার হামলা

১০

আমাদের সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে: হাসনাত আব্দুল্লাহ

১১

সাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১২

১৪০০ কোটিতে ১৯ বছরের তরুণকে দলে ভেড়াতে মরিয়া রিয়ালসহ ইউরোপের ৪ জায়ান্ট

১৩

জ্ঞান ও তথ্যের সঠিক ব্যবহারে অনুসন্ধানী সাংবাদিকতা জোরদার হবে: ইফতেখারুজ্জামান

১৪

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

১৫

সরকার কৃষকদের পাশে আছে: পানিসম্পদমন্ত্রী

১৬

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের গ্রেপ্তার দাবি জাতীয়তাবাদী সমমনা জোটের

১৭

মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

১৮

চুরি করতে গিয়ে নারীকে হত্যা, গ্রেপ্তার ২

১৯

ব্যালন ডি’অরের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে মেসির ঝড়

২০
X