গাজীপুর প্রতিনিধি
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩, ০৪:১৬ পিএম
অনলাইন সংস্করণ

ময়নাতদন্তে জানা গেল আত্মহত্যা করেননি হাফিজা

স্ত্রীকে হত্যার অভিযোগে আশুলিয়া থেকে শনিবার রাতে র‌্যাবের হাতে গ্রেপ্তার মাসুদ রানা। ছবি : কালবেলা
স্ত্রীকে হত্যার অভিযোগে আশুলিয়া থেকে শনিবার রাতে র‌্যাবের হাতে গ্রেপ্তার মাসুদ রানা। ছবি : কালবেলা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কামরাঙ্গাচালা এলাকায় নিজ ঘর থেকে হাফিজা আক্তার (২৮) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রায় দুই মাস আগের ওই ঘটনার সময় এটি আত্মহত্যা বলে প্রচার পায়। কিন্তু ঘটনার দুই মাস পর ময়নাতদন্তের প্রতিবেদনে উঠে আসে ভিন্ন তথ্য। গ্রেপ্তার করা হয় স্বামী মাসুদ রানাকে।

তিনি র‌্যাবের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, স্ত্রীকে পিটিয়ে শ্বাসরোধে হত্যার পর গলায় ওড়না পেঁচিয়ে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখেছিলেন। যাতে ঘটনাটি আত্মহত্যা বলে প্রচার পায়।

শনিবার (২৬ আগস্ট) রাতে আশুলিয়ার একটি বাসা থেকে স্বামীকে গ্রেপ্তারের পর র‌্যাব এ তথ্য নিশ্চিত হয়।

রোববার (২৭ আগস্ট) র‌্যাব-১-এর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. ইয়াসির আরাফাত হোসাইন সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

গ্রেপ্তার মাসুদ রানা (৪৬) জামালপুর জেলার টুপকার চর গ্রামের বাসিন্দা। তিনি গাজীপুরের কালিয়াকৈরে থাকতেন।

সংবাদ সম্মেলনে মেজর মো. ইয়াসির আরাফাত হোসাইন জানান, গত ২৮ জুন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কামরাঙ্গাচালা এলাকা থেকে ঝুলন্ত অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় ওই নারী আত্মহত্যা করেছেন বলে প্রচার চালানো হয়। পরে মরদেহের ময়নাতদন্তে বেরিয়ে আসে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। হত্যার আগে তাকে পেটানো হয়।

গ্রেপ্তার স্বামীর বরাতে র‌্যাব জানায়, পরকীয়া, মাদক সেবন এবং অসামাজিক কার্যকলাপে বাধা দেওয়ায় স্ত্রী হাফিজা আক্তারকে হত্যার সিদ্ধান্ত নেন অভিযুক্ত। এ ঘটনার পর তিনি দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।

র‌্যাব আরও জানায়, মাসুদ রানার নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে অপহরণসহ তিনটি মামলা রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাস বিল নিয়ে প্রতারণা, পরিশোধের বিষয়ে জরুরি সতর্কবার্তা

পা দিয়ে লিখে এইচএসসি দিচ্ছেন পলি রানী

একইভাবে বিশ্বকাপ থেকে ৩ দলের বিদায়, নেপথ্যে ‘৮৬ মিনিট অভিশাপ’

অতীশ দীপঙ্কর ও মালয়েশিয়ার আল বুখারী ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

এশিয়ার মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে রাজশাহী স্টার্স এফসি

৪ অভিজাত এলাকায় কাদামাটি অপসারণে সহযোগিতা করবে ডিএনসিসি

যুক্তরাষ্ট্রে নিরাপত্তাকর্মীদের তল্লাশি থেকে রেহাই নেই মেসিরও

চট্টগ্রাম অঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আভাস / সাগরে লঘুচাপ, বন্দরে সতর্ক সংকেত

সশস্ত্র বাহিনীর ১৫০ কর্মকর্তা পেলেন ভূতাপেক্ষ পদোন্নতি ও বকেয়া সুবিধা

স্লুইজ গেটে পড়ে ছিল নারীর মরদেহ

১০

ফেসবুকে পোস্ট দিয়ে রাজনীতি ছাড়লেন যুবদল নেতা  

১১

নতুন পে-স্কেলে বেতন কবে মিলবে?

১২

বাবার জানাজায় থাকছেন না মোজতবা খামেনি

১৩

নারীসহ যুবদল নেতা আটক, পদ থেকে বহিষ্কার

১৪

সিরিয়ার অন্তর্বর্তী সংসদে নিয়োগ পেলেন অভিনেত্রী রোজিনা 

১৫

অবশেষে ঝড় তুলতে আসছে থালাপতি বিজয়ের শেষ সিনেমা

১৬

বৃক্ষরোপণ ও ভূমিকম্প ঝুঁকি মোকাবিলায় ডিএসসিসির বিশেষ কমিটি

১৭

হাম প্রতিরোধ ও সচেতনতা / সাউথইস্ট ইউনিভার্সিটিতে জাতীয় প্যানেল আলোচনা অনুষ্ঠিত

১৮

শাপলা চত্বর মামলায় আসামি হচ্ছেন ইনু: চিফ প্রসিকিউটর

১৯

বন্ধুদের সঙ্গে সাদাপাথরে ঘুরতে এসে নিখোঁজ চিকিৎসক

২০
X