নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৫ মে ২০২৫, ০২:৫৫ পিএম
আপডেট : ১৫ মে ২০২৫, ০৬:৫১ পিএম
অনলাইন সংস্করণ

থাইল্যান্ড পালানোর সময় বিএনপি নেতা আটক

আটক বিএনপি নেতা রিয়াদ মোহাম্মদ চৌধুরী। ছবি : সংগৃহীত
আটক বিএনপি নেতা রিয়াদ মোহাম্মদ চৌধুরী। ছবি : সংগৃহীত

বিদেশ পালানোর সময় বিএনপির সাবেক নেতা রিয়াদ মোহাম্মদ চৌধুরী আটক হয়েছেন। থাইল্যান্ড যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয় তাকে।

বৃহস্পতিবার (১৫ মে) সকালের দিকে তিনি আটক হন। বর্তমানে তিনি নারায়ণগঞ্জ জেলা পুলিশের হেফাজতে রয়েছেন।

আটক রিয়াদ ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। সম্প্রতি তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী কালবেলাকে বলেন, রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে আটক করা হয়েছে। তাকে নারায়ণগঞ্জে আনা হচ্ছে। এখানে তার বিরুদ্ধে মামলা হবে। সেই অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ কালবেলাকে বলেন, দলীয় শৃঙ্খলা ভঙের অভিযোগে রিয়াদকে বহিষ্কার করা হয়েছে। তাকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, অডিও ফোনালাপের রেকর্ড ফাঁসসহ তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। কোনো ব্যক্তি দলের ঊর্ধ্বে নয়। তার মতো কেউ বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আজাদ হোসেন নামে নারায়ণগঞ্জের এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির একটি অডিও ফোনালাপ ভাইরাল হয়। ব্যবসায়ীকে ‘চাঁদা না দিলে ফ্যাক্টরি পুড়িয়ে দেওয়া হবে’ বলে হুমকি দিতে শোনা যায় একজনকে। অভিযোগ ওঠে হুমকিদাতা রিয়াদ মোহাম্মদ চৌধুরী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৭০

পাল্টাপাল্টি হামলার মধ্যে তেলের দাম ৪ শতাংশের বেশি বেড়েছে

গৌরনদীতে বৃক্ষরোপণ করলেন প্রধানমন্ত্রী

ফরিদপুরের ভাঙ্গায় নেতাকর্মীদের ঢল, হাত নেড়ে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

গাইবান্ধার হরিদাস চন্দ্র তরণী দাস গ্রেপ্তার

চলন্ত ট্রেন থেকে পড়ে ব্রাজিল সমর্থকের মৃত্যু

টানা বৃষ্টিতে পানির নিচে সাভার পৌরসভার সড়ক

১৩ জুলাই / আজকের নামাজের সময়সূচি

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর 

বাহুবলের ১০৩ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষার্থীও পেল না বৃত্তি

১০

ট্রাম্পের নির্দেশে ইরানে আরও হামলা, পাল্টা আঘাত তেহরানের

১১

অভিযোগ তদন্তে গিয়ে অনৈতিক সম্পর্কে জড়াল পুলিশ কর্মকর্তা

১২

ফের কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন

১৩

১৩ জুলাই / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

৩৫ বছর পর বন্ধুকে খুঁজে বের করে সুদে-আসলে ঋণ পরিশোধ

১৫

পানিবন্দি ২৫ গ্রামের মানুষ, খোয়াইয়ের পানিতে ভেসে গেল স্বপ্ন

১৬

বাংলাদেশে বন্যা ও পাহাড় ধসে প্রাণহানিতে ব্যথিত পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৭

গভীর রাতে ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত ২৭

১৮

সকালের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়

১৯

কুয়েতে তিন মার্কিন সেনা নিহতের খবর সত্য নয়: সেন্টকম

২০
X