পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ : ২১ মে ২০২৫, ০৫:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

ড্রেন বানাতে পৌরসভার শতাধিক গাছ কেটে মাটিচাপা

পাইকগাছা পৌরসভায় সামাজিক বনায়নের বিভিন্ন প্রজাতির শতাধিক গাছ কেটে মাটিচাপা। ছবি : কালবেলা
পাইকগাছা পৌরসভায় সামাজিক বনায়নের বিভিন্ন প্রজাতির শতাধিক গাছ কেটে মাটিচাপা। ছবি : কালবেলা

‘গাছ লাগাও পরিবেশ বাঁচাও’ এমন আন্দোলন যখন চারিদিকে তখনি পাইকগাছা পৌরসভা কর্তৃক সামাজিক বনায়নের বিভিন্ন প্রজাতির শতাধিক গাছ কেটে মাটিচাপা দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় ওই এলাকায় তীব্র আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

বুধবার (২১ মে) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে, পাইকগাছা পৌরসভার বাজারের পাশে শিবসা নদীর চর ভরাটি জমিতে বাতিখালী চর বনায়ন উপকারভোগী সমিতি ২০১৪/১৫ সালে কেওড়া, গরান, গেওয়া, সুন্দরী, গোলপাতাসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করে। রক্ষাণাবেক্ষণ করে গাছগুলো বর্তমানে বড় হয়েছে। পৌরসভা শহর রক্ষা বাঁধ ও বাজারের পয়োনিষ্কাশনের ড্রেন নির্মাণের জন্য রাতের আঁধারে বনায়ন গাছ কেটে মাটিচাপা দেয়ার সত্যতা পাওয়া গেছে।

বাতিখালী চর বনায়ন সমিতির সাধারণ সম্পাদক জামিরুল ইসলাম জানান, আমাদের বড় বড় গাছ রাতের আধারে পৌরসভা পরিকল্পিতভাবে শতাধিক গাছ কেটে মাটি চাপা দিয়েছে।

পৌরসভার ৮নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব জানান, রাতের আঁধারে বনায়নের গাছ কাটার ঘটনা আমার জানা নেই। এমন ঘটনা ঘটলে ব্যবস্থা নেওয়া হবে। একই কথা বলেন পৌরসচিব লালু সরদার। তিনিও জানান, গাছকাটার বিষয়টি তার জানা নেই।

এ বিষয়ে জানতে ড্রেন নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠান নাঈম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সাইফুল ইসলামকে কয়েকবার ফোন দিয়েও তাকে পাওয়া যায়নি।

উপজেলা বন কর্মকর্তা প্রবির কুমার জানান, পৌরসভা কর্তৃক বনায়নের শতাধিক গাছ কেটে মাটিচাপা দেয়ার ঘটনা শুনেছি। আগামীকাল আমি অফিসে এসে সরেজমিনে দেখে ব্যবস্থা গ্রহণ করবো।

পৌরসভার ইঞ্জিনিয়ার নুর আহমদ জানান, ঠিকাদার মাটি কাটার কাজ করেছে। সেসময় আমরা কেউ উপস্থিত ছিলাম না।

এ বিষয়ে পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মাহেরা নাজনীনের বক্তব্য জানতে তার কাছে কয়েকবার ফোন দিয়েও তাকে পাওয়া যায়নি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৬ বাংলাদেশির

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

একই দিনে জেলেনস্কি ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

১০

স্নিগ্ধার অভিযোগে নাম জড়ানো নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া

১১

শহুরে আভিজাত্য ছেড়ে গ্রামে স্বপ্ন বুনছেন ‘ফার্স্ট ক্লাস’ বিউটি পাল

১২

রান্নাঘরের ছুরি দিয়ে প্যারিসে নারীদের ওপর হামলা, অন্তঃসত্ত্বাসহ আহত ৩

১৩

কৃষক সেজে আসামি ধরল পুলিশ

১৪

১০ বছরেও হয়নি সেতু / নদীর ওপারে কবরস্থান, লাশ দাফনে ভোগান্তি

১৫

ইবিএলের নতুন চেয়ারম্যান আনিস আহমেদ

১৬

ভিউয়ের লড়াইয়ে শীর্ষে ‘শ্বশুরবাড়িতে ঈদ’, তৃতীয় ‘বড় ছেলে’ – দ্বিতীয় কোন নাটক?

১৭

বেবি পাউডারে ক্যানসার ঝুঁকি, মামলা সরাতে ৫.৫ বিলিয়ন ডলার প্রস্তাব জনসনের

১৮

টোকিও সরকারের ডেটিং অ্যাপের মাধ্যমে ২৬৫ বিয়ে

১৯

আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

২০
X