কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ২৪ মে ২০২৫, ০৪:৫০ পিএম
অনলাইন সংস্করণ

কুমিল্লায় হত্যা মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার

দেবিদ্বার পৌর স্বেচ্ছাসেবকলীগ নেতা আব্দুর রাজ্জাক। ছবি : সংগৃহীত
দেবিদ্বার পৌর স্বেচ্ছাসেবকলীগ নেতা আব্দুর রাজ্জাক। ছবি : সংগৃহীত

কুমিল্লার দেবিদ্বারে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যা মামলায় আব্দুর রাজ্জাক নামের এক স্বেচ্ছাসেবকলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৩ মে) রাত দেড়টায় দেবিদ্বার পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ড বানিয়াপাড়া থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আব্দুর রাজ্জাক (৩৮) দেবিদ্বার পৌর এলাকার বানিয়াপাড়া গ্রামের মৃত জয়নাল আবেদিনের ছেলে। তিনি দেবিদ্বার পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক।

জানা গেছে, গত বছরের ৪ আগস্টে সরকার পতনের আন্দোলনে শিক্ষার্থীদের ওপর আওয়ামী সন্ত্রাসী বাহিনীর হামলায় স্বেচ্ছাসেবকদল নেতা আব্দুর রাজ্জাক রুবেল হত্যার সঙ্গে তিনি জড়িত ছিলেন। এ ছাড়া শিক্ষার্থীদের ওপরও হামলা করেন তিনি।

দেবিদ্বার থানার ওসি শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দেবিদ্বার পৌর এলাকার বানিয়াপাড়ার রাজ্জাকের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার নামে রুবেল হত্যাসহ শিক্ষার্থীদের ওপর হামলার মামলা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১০

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১১

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১২

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৩

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৪

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৫

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৬

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১৭

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

১৮

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১৯

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

২০
X