বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২৬ মে ২০২৫, ১০:৫১ এএম
অনলাইন সংস্করণ

জেলের জালে ২৫ কেজির কোরাল

জালে ধরা পড়া বিশালাকৃতির কোরাল। ছবি : কালবেলা
জালে ধরা পড়া বিশালাকৃতির কোরাল। ছবি : কালবেলা

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের একটি কোরাল মাছ। পরে মাছটি ২৬ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়।

রোববার (২৫ মে) বিকেলে উপজেলার চর বগুলা ঘাটে ঘটনাটি ঘটেছে।

স্থানীয়রা জানান, আশ্রাফ মাঝি প্রতিদিনের মতো ওই দিন সকালে মেঘনা নদীতে মাছ ধরতে গেলে তার জালে বিশাল এই মাছটি ধরা পড়ে। পরে চর বগুলা ঘাটের মনির মেম্বারের গদিতে মাছটি নিলামে তোলা হয়। তখন এক ব্যবসায়ী ১ হাজার ৬০ টাকা টাকা কেজি দরে মোট ২৬ হাজার ৫০০ টাকায় মাছটি কিনে নেন।

আশ্রাফ মাঝি জানান, প্রতিদিনের মতোই নদীতে জাল ফেলি। সকালে জাল তুলতেই বিশাল একটি কোরাল মাছ দেখতে পাই। পরে দড়ি দিয়ে বেঁধে মাছটি ট্রলারে করে তীরে নিয়ে আসি।

হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ বলেন, নদী ও সাগরে নানা প্রজাতির মাছ পাওয়া যায়। তবে সবসময় এত বড় মাছ ধরা পড়ে না। সরকারের সফল মাছ ধরার কার্যক্রম বাস্তবায়নের কারণেই এখন জেলেদের জালে এমন মূল্যবান মাছ ধরা পড়ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১০

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১২

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৩

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৪

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৫

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৬

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৭

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৯

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

২০
X