মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ২৭ মে ২০২৫, ০৫:০৮ পিএম
আপডেট : ২৭ মে ২০২৫, ০৫:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

মুজিবনগরে নারী-শিশুসহ ৩০ জনকে পুশইন বিএসএফের

মুজিবনগরের আনন্দবাস সীমান্তে আটক বাংলাদেশি নাগরিককে পুলিশের কাছে হস্তান্তর করে বিবিজি। ছবি : কালবেলা
মুজিবনগরের আনন্দবাস সীমান্তে আটক বাংলাদেশি নাগরিককে পুলিশের কাছে হস্তান্তর করে বিবিজি। ছবি : কালবেলা

মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস সীমান্তে নারী-শিশুসহ ৩০ জন বাংলাদেশি নাগরিককে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে বিজিবি তাদের আটক করে মুজিবনগর থানায় হস্তান্তর করে।

মঙ্গলবার (২৭ মে) ভোরে সোনাপুর মাঝপাড়া সীমান্ত পয়েন্ট দিয়ে এসব বাংলাদেশিকে পুশইন করে বিএসএফ।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) আনন্দবাস ক্যাম্পের সদস্যরা জানান, মঙ্গলবার ভোররাতে পশ্চিমবঙ্গ সীমান্ত হয়ে সোনাপুর মাঝপাড়া সীমান্ত পয়েন্ট দিয়ে এসব বাংলাদেশিকে পুশইন করে বিএসএফ। পরে বিজিবি সদস্যরা তাদের আটক করে ক্যাম্পে নিয়ে যায়।

বিজিবি চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার নাজমুল হাসান জানান, আটকদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। তারা দীর্ঘদিন ধরে ভারতে অবৈধভাবে অবস্থান করছিলেন এবং বৈধ কাগজপত্র না থাকায় ভারতীয় কর্তৃপক্ষ তাদের আটক করে ফেরত পাঠিয়েছে। অধিকাংশের বাড়ি কুড়িগ্রাম জেলায়।

বিজিবি সূত্রে জানা গেছে, এরা বেশ কয়েক বছর আগে জীবিকার সন্ধানে ভারতে পাড়ি জমিয়েছিলেন। মূলত ভারতের হরিয়ানা রাজ্যে গিয়ে দিনমজুর, হোটেল কর্মী ও কৃষিকাজে নিযুক্ত ছিলেন। এক সপ্তাহ আগে হরিয়ানার বিভিন্ন এলাকা থেকে ভারতীয় পুলিশ তাদের আটক করে এবং বহরমপুরের একটি জেলে রাখে। সেখান থেকেই পরে বিএসএফ তাদের সীমান্তে নিয়ে এসে বাংলাদেশে পুশইন করে।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, বিজিবির পক্ষ থেকে ৩০ জনকে আটক করার করে থানায় হস্তান্তর করেছে। আটকদের সম্পর্কে যাচাইবাছাই চলছে। পরে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১০

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১১

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১২

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৩

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৪

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৫

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৬

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৭

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৮

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৯

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

২০
X