মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৮ মে ২০২৫, ০৮:৪৫ পিএম
আপডেট : ২৮ মে ২০২৫, ১০:১৭ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

ঘটনাস্থলে মরদেহ দেখতে স্থানীয়রা। ছবি : কালবেলা
ঘটনাস্থলে মরদেহ দেখতে স্থানীয়রা। ছবি : কালবেলা

সিরাজগঞ্জের কামারখন্দে ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (২৮ মে) রাত পৌনে ৮টার দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়কে কামারখন্দ উপজেলার ভদ্রঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রায়গঞ্জ উপজেলার সেনগাঁতী গ্রামের জয়নাল শেখের ছেলে মোহাম্মদ জাহিদুল ইসলাম (২০), একই গ্রামের আব্দুল হাইয়ের ছেলে মো. আব্দুল গাফফার (২১) ও তাড়াশ উপজেলার তেঘড়ী গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে শোয়েব আলী (২০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, নলকা এলাকা থেকে মোটরসাইকেলযোগে ওই তিন যুবক সিরাজগঞ্জ শহরে যাচ্ছিলেন। তারা ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মুরগিবোঝাই একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন যুবক মারা যায়।

কামারখন্দ থানার ওসি মো. আব্দুল লতিফ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ রাত ৮টার দিকে মুরগিবোঝাই একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে গেছে। এতে মোটরসাইকেলের তিন আরোহী মারা গেছেন। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে কিছু পাইনি। নিহতদের মরদেহ স্বজনেরা নিয়ে গেছে। ট্রাকটিকে শনাক্ত করার চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১০

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১১

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১২

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৩

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৪

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৫

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৬

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৭

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৮

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৯

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

২০
X