সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২৯ মে ২০২৫, ১২:২৫ পিএম
অনলাইন সংস্করণ

আশুলিয়ায় হা-মীম গ্রুপের পোশাক কারখানায় আগুন

হা-মীম গ্রুপের একটি পোশাক কারখানার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ছবি : কালবেলা
হা-মীম গ্রুপের একটি পোশাক কারখানার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ছবি : কালবেলা

সাভারের আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকায় হা-মীম গ্রুপের একটি পোশাক কারখানার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও কারখানার নিজস্ব অগ্নিনির্বাপক দল প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

বৃহস্পতিবার (২৯ মে) ভোর সাড়ে ৪টার দিকে নেক্সট কালেকশন লিমিটেড নামে ওই কারখানার গোডাউনে আগুন লাগে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জেনারেটরের ফুয়েল ট্যাংকের লিকেজ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এতে কারখানার কাপড় সংরক্ষিত গোডাউন অংশটিই বেশি ক্ষতিগ্রস্ত হয়।

ডিউটিম্যান সোলাইমান বলেন, সাড়ে ৪টার দিকে আগুন লাগার খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। সকাল ৬টা ২৫ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

তিনি আরও বলেন, প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। তবে দ্রুত ব্যবস্থার ফলে অন্তত ৫০ লাখ টাকার মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে জানায় কর্তৃপক্ষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১০

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১১

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১২

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১৩

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৪

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৫

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৬

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৭

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৮

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৯

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

২০
X