চাঁদপুর (হাজীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ৩১ মে ২০২৫, ০৭:৩২ এএম
আপডেট : ৩১ মে ২০২৫, ০৭:৩৭ এএম
অনলাইন সংস্করণ

নিজেকে অযোগ্য মনে করে এনসিপি ছাড়লেন সিফাত

সদ্য পদত্যাগ করা হাজীগঞ্জ উপজেলা শাখার সমন্বয়ক মুহাঈমেনুল ইসলাম সিফাত। ছবি : কালবেলা
সদ্য পদত্যাগ করা হাজীগঞ্জ উপজেলা শাখার সমন্বয়ক মুহাঈমেনুল ইসলাম সিফাত। ছবি : কালবেলা

নিজেকে রাজনৈতিক কর্মকাণ্ডে অযোগ্য মনে করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন হাজীগঞ্জ উপজেলা শাখার সমন্বয়ক মুহাঈমেনুল ইসলাম সিফাত।

শুক্রবার (৩০ মে) নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

স্ট্যাটাসে সিফাত লেখেন, ‘বাংলাদেশের চলমান পরিস্থিতিতে কোনো দলের রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য নিজেকে যোগ্য মনে হচ্ছে না। আমি এমতাবস্থায় সকল ধরনের রাজনৈতিক কার্যক্রম থেকে নিজেকে দূরে সরিয়ে নিচ্ছি। বিগত দিনে কাউকে কোনো আচরণে কষ্ট দিয়ে থাকলে ক্ষমাপ্রার্থী। আল্লাহ হাফেজ!’

তার এই ঘোষণাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই মন্তব্য করে তার এই সিদ্ধান্তকে ‘ব্যক্তিগত আত্মবিশ্লেষণের সাহসী প্রতিফলন’ হিসেবে উল্লেখ করছেন।

তার স্ট্যাটাসের মন্তব্যে আম্মান শেখ নামে একজন লেখেন, ‘বর্তমান সময়ে উত্তম সিদ্ধান্ত। কিন্তু আপনি যোগ্য ছিলেন না—এই কথাটি আমি মানি না। বর্তমান রাজনীতির পরিবেশকে একটি কুচক্রী মহল এমনভাবে সাজাচ্ছে, যাতে ভালো রাজনৈতিক ব্যক্তিরা মাঠ থেকে সরে দাঁড়ান।’

কামাল হোসাইন চৌধুরী নামে আরেকজন লেখেন, ‘বুঝার জন্য ধন্যবাদ ভাই।’

উল্লেখ্য, মুহাঈমেনুল ইসলাম সিফাত দীর্ঘদিন ধরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং স্থানীয় পর্যায়ে নানা কর্মসূচি ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছিলেন। বর্তমানে তিনি শিক্ষকতা এবং ব্যবসার সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ, চোটে কাঁদলেন এই তারকা

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সরকারের অদক্ষতা জনগণকে হতাশ করেছে : হামিদুর রহমান

ডিসি কার্যালয়ে বিএনপি দুই নেতার হাতাহাতি

লেবাননের স্বাধীনতাকামী গোষ্ঠীর সদরদপ্তরে ইসরায়েলি হামলা

পরিবারের জন্য কেনাকাটা করে ফেরার পথে প্রবাসী নিহত

জার্সি পরা মিঠুন সাহার ছবিটি এআই জেনারেটেড

বিরতি ভেঙে নতুন গান নিয়ে ফিরছেন মেহরাব

অধ্যাপিকাকে হত্যা করতে ১৪০০ কিমি পাড়ি দিল দম্পতি

সংসদে আমির হামজা / ‘৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না’

নিষিদ্ধ ছাত্রলীগের ৪৫ নেতাকর্মী আটক

১০

গাজীপুর পৌরসভার সাবেক মেয়র মারা গেছেন

১১

ক্লাব ক্যাটাগরি থেকে বোর্ড পরিচালক হলেন যারা

১২

গান শোনাতে ঢাকা আসছেন অনুপম রায়

১৩

সংসদে সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা / ‘হাসপাতাল নিজেই আইসিইউতে চলে গেছে’

১৪

ইউরোপের অভিবাসন নীতির সমালোচনা করলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

১৫

দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে সাঈদ ইব্রাহিম

১৬

প্রেম ভাঙেনি, বরং বিয়ের পথে সজল আলি ও হামজা সোহেল

১৭

শ্রমিকদের বকেয়া পরিশোধ না করেই কারখানা বন্ধের অভিযোগ

১৮

১৯ মে থেকে ৭ জুন : রামিসার জন্য বিচার প্রক্রিয়া যেভাবে এগিয়েছে

১৯

১০০ দিনের যুদ্ধ : টিকে থাকাই কি ইরানের বিজয়?

২০
X