চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ৩১ মে ২০২৫, ০৮:২২ পিএম
অনলাইন সংস্করণ

বেকারত্ব কমাতে ফিরতে হবে শহীদ জিয়ার পররাষ্ট্রনীতিতে : চসিক মেয়র

শহীদ ওয়াসিম আকরাম পার্কের নামফলক উন্মোচন। ছবি : কালবেলা
শহীদ ওয়াসিম আকরাম পার্কের নামফলক উন্মোচন। ছবি : কালবেলা

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর সঙ্গে সুসম্পর্ক প্রতিষ্ঠার মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বৈদেশিক কর্মসংস্থানের যে পথ সুগম করেছিলেন সে পথে হাঁটলে দেশের বেকারত্ব হ্রাস পাবে। বেকারত্ব কমাতে আমাদের শহীদ জিয়ার পররাষ্ট্রনীতিতে ফিরতে হবে।

শনিবার (৩১ মে) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শহীদ ওয়াসিম আকরাম পার্কের নামফলক উন্মোচন ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শাহাদাত বলেন, জিয়াউর রহমানের পররাষ্ট্রনীতির মূল দর্শন ছিল মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্রগুলোর সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা এবং আন্তর্জাতিক শক্তির সঙ্গে ভারসাম্যপূর্ণ কূটনীতি রক্ষা করা। এই নীতির ফলে বাংলাদেশের লাখ লাখ মানুষ বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেয়েছে। আমাদের জাতীয় আয়ের অন্যতম প্রধান উৎস রেমিট্যান্স। আজ যে সংকটময় সময় অতিক্রম করছি, তাতে রেমিট্যান্সই অর্থনীতির বড় সহায়ক শক্তি হিসেবে কাজ করছে।

তিনি বলেন, শহীদ জিয়া দেশের শ্রমজীবী মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য তাদের বিদেশে কাজের সুযোগ করে দিয়েছিলেন। আজও তার সেই কূটনৈতিক কৌশল অনুসরণ করলে আমরা বৈদেশিক কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচন করতে পারব, যা তরুণ সমাজের বেকারত্ব দূরীকরণে কার্যকর ভূমিকা রাখবে।

ডা. শাহাদাত হোসেন বলেন, জিয়াউর রহমানই প্রথম সার্ক গঠনের প্রস্তাব দেন। এমনকি ইরাক-ইরান যুদ্ধের সময় তিনি শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেন। এভাবেই মুসলিম বিশ্বের আস্থাভাজন হয়ে তিনি বাংলাদেশকে কূটনৈতিকভাবে শক্তিশালী অবস্থানে নিয়ে গিয়েছিলেন। এই নীতির ফসল আজও আমরা ঘরে তুলছি রেমিট্যান্সের মাধ্যমে।

তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে আমাদের অনেক নেতাকর্মী শহীদ হয়েছে। আমরা এখনো পর্যন্ত তাদের স্মৃতিস্মরণে স্মৃতিসৌধ বা পার্ক করতে পারিনি। তাই বৈষম্যবিরোধী আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের নামে পার্ক করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।

কালবেলা/এনএএস/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাত মাসে সিলেটে হাম ও নিউমোনিয়ায় ১০৮ জনের মৃত্যু

পুলিশি নির্যাতনের অভিযোগে ভারতজুড়ে নীরব মোমবাতি মিছিলের ডাক সিজেপির

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

মানবাধিকার ইস্যুতে ইইউর অবস্থানকে ‘ভণ্ডামি’ বলল ইরান

শিশু ইসরাফিলের চিকিৎসায় প্রয়োজন ১০ লাখ টাকা

জুলাই অভ্যুত্থানে পেশাজীবীদের সক্রিয় ভূমিকা ছিল: শামসুজ্জামান দুদু

সাঙ্গু নদে ইঞ্জিনচালিত নৌকাডুবি, পর্যটক নিখোঁজ

দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা

৪৩ সাংবাদিককে হত্যার বিচার দ্রুত নিশ্চিতের দাবি বিপিজেএফের

২০২৬ সালে বসবাসের জন্য ইউরোপের সেরা শহর কোনগুলো?

১০

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লারের পদত্যাগ

১১

৪৮ ফিলিস্তিনিকে ধরে নিয়ে গেল ইসরায়েলি বাহিনী

১২

পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন প্রশ্নে মুখ খুললেন রিজভী

১৩

এমন নির্মম হত্যাকাণ্ড আগে দেখেনি গ্রামবাসী

১৪

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস

১৫

মিরপুরে যুবদল কর্মীকে হত্যা, কাফরুল থানায় মামলা

১৬

বিজিবির বাধায় ব্যর্থ পরশুরাম সীমান্তে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা

১৭

বিশ্বকাপ মাতানো ভোজিনহাকে দলে নিয়ে চমকে দিলো লাতিন ক্লাব

১৮

কথা বলার সময় এই ৮ ‍ভুল করছেন? এখনই সতর্ক হোন

১৯

সীমান্তে বিএসএফের ৬ জনকে পুশইনের অপচেষ্টা, রুখে দিল বিজিবি

২০
X