চাটমোহর (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ৩১ মে ২০২৫, ১১:৪০ পিএম
অনলাইন সংস্করণ

ঘুমিয়ে থাকা শিশুর লাশ মিলল নদীতে

নদী থেকে শিশুর লাশ উদ্ধারের পর ঘটনার তদন্তে নামে পুলিশ। ছবি : কালবেলা
নদী থেকে শিশুর লাশ উদ্ধারের পর ঘটনার তদন্তে নামে পুলিশ। ছবি : কালবেলা

পাবনার চাটমোহরে পাঁচ মাস বয়সী এক কন্যা শিশুকে নদীতে ফেলে হত্যার ঘটনা ঘটেছে। বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরবর্তী বড়াল নদী থেকে লাশ উদ্ধার করেন স্বজনরা।

মায়ের দাবি, শিশুটিকে বারান্দায় ঘুমিয়ে রেখে পাশের বাড়িতে খড় আনতে গিয়েছিলেন। সেখান থেকে ফিরেই আর সন্তানকে পাননি তিনি।

শনিবার (৩১ মে) সকালে উপজেলার গুনাইগাছা ইউনিয়নের জালেশ্বার দক্ষিণ শিবরামপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহত শিশু সোহাগী মন্ডল ওই এলাকার কমল মন্ডলের মেয়ে।

শিশুটির মা শ্রাবন্তী মন্ডল জানান, সকালে শিশুসন্তানকে ঘরের বারান্দায় শুইয়ে রেখে পাশেই জায়ের বাড়িতে খড় আনতে যান। আনুমানিক আধঘন্টা পর বাড়িতে ফিরে দেখেন বিছানায় শিশু সোহাগী নেই। অনেক খোঁজাখুজি করেও কোথাও পাওয়া যাচ্ছিল না। পরে জনৈক মহিলা তাকে জানান, একটা লোক নদীতে এক শিশুকে ফেলে দিয়েছেন। পরে প্রায় ঘন্টাখানিক খোঁজাখুজির পর স্বজনরা বড়াল নদীর পানিতে শিশুটির মরদেহ পায়।

গুনাইগাছা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মওলা কালবেলাকে জানান, বিষয়টি শোনার পর তিনি কমল মন্ডলের বাড়িতে যান। পরিবারের সঙ্গে কথা বলে তাদের সান্ত্বনা দেন। এ সময় হত্যাকারীকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম কালবেলাকে জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ময়নাতদন্তের জন্য শিশুটির মরদেহ পাবনা মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান ওসি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১০

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১১

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১২

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১৩

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১৪

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৫

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

১৬

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১৭

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১৮

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১৯

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

২০
X