কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩, ১০:০৯ এএম
আপডেট : ৩০ আগস্ট ২০২৩, ১০:১৫ এএম
অনলাইন সংস্করণ

এমপি আব্দুল কুদ্দুস মারা গেছেন

নাটোর-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল কুদ্দুস। ফাইল ছবি
নাটোর-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল কুদ্দুস। ফাইল ছবি

নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধুর সহচর অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস মারা গেছেন।

বুধবার (৩০ আগস্ট) সকাল ৭টা ২০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮২ বছর।

তার ব্যক্তিগত সহকারী ইব্রাহিম বিষয়টি নিশ্চিত করেছেন।

ইব্রাহিম জানান, শ্বাসকষ্টজনিত কারণে সংসদ সদস্য আব্দুল কুদ্দুসকে গত ২৬ আগস্ট সন্ধ্যায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে ভর্তি করার পর অক্সিজেনের মাত্রা কমতে থাকায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিউতে) নেওয়া হয়। অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে রাখা হয়।

আজ সকালে লাইফ সাপোর্ট খুলে দিয়ে তাকে মৃত ঘোষণা করা হয়। উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাকে থাইল্যান্ডে নেওয়ার কথা থাকলেও অক্সিজেনের মাত্রা কম থাকায় নেওয়া সম্ভব হয়নি।

পরিবার ও স্থানীয় নেতাকর্মীদের সূত্রে জানা যায়, আব্দুল কুদ্দুস দীর্ঘদিন ধরেই শ্বাষকষ্টজনিত রোগে ভুগছিলেন। তিনি নিয়মিত থাইল্যান্ডে চিকিৎসা নিচ্ছিলেন।

তিনি বাংলাদেশ আওয়ামী লীগ থেকে টানা সাতবার দলীয় মনোনয়ন পেয়েছিলেন এবং পাঁচবার নির্বাচিত হয়েছেন। সপ্তম সংসদে তিনি মৎস্য ও পশু সম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

বর্তমানে দ্বিতীয়বারের মতো নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

আব্দুল কুদ্দুসের পৈতৃক বাড়ি নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার চলনবিল অধ্যুষিত বিলসা গ্রামে। তিনি রাজশাহী কলেজের নির্বাচিত ভিপি ছিলেন এবং বৃহত্তর রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন। শিক্ষাজীবনে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পূর্বে রাজশাহীতে তিনিই প্রথম পাকিস্তানের পতাকায় অগ্নিসংযোগ করেন। পরে ভারতে ট্রেনিং নিয়ে মুজিব বাহিনীর আঞ্চলিক কমান্ডার ও সংগঠকের ভূমিকা পালন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনের শেষে চীন সফরে যাবেন প্রধানমন্ত্রী : ডেপুটি স্পিকার

একসঙ্গে জন্মানো ৩ সন্তানের খাবার জোগাতে হিমশিম খাচ্ছেন বাবা

ইলেকট্রিক গাড়ি ও বাইক উৎপাদন খাতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যায় ৩ আসামি রিমান্ডে 

শিশুশ্রম, শীর্ষে রাজশাহী বিভাগ

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ওসমান হাদির বীরত্বগাথা

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী / ব্যাংক খাতে বন্ধ করা হয়েছে রাজনৈতিক নিয়োগ ও হস্তক্ষেপ

ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ 

বাজেট বক্তৃতায় সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির ঘোষণা অর্থমন্ত্রীর

মধুসহ যেসব পণ্যের দাম বাড়বে

১০

ইরানবিরোধী প্রস্তাবের বিপক্ষে ভোট দিল চীন-রাশিয়াসহ ৩ দেশ 

১১

আপনার সিভি খোলার কয়েক সেকেন্ডের মধ্যেই নিয়োগকর্তারা যে ৮ বিষয় লক্ষ্য করেন

১২

ইরানের ওপর মার্কিন হামলা যুদ্ধবিরতি ‘অর্থহীন’ করে তুলেছে 

১৩

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১৪

বাজেটে মূল্য কমবে যেসব পণ্যের

১৫

শিক্ষার্থীদের তোপের মুখে এনসিপি নেতা অবরুদ্ধ 

১৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা, দলে ৩ পরিবর্তন

১৭

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১৮

কয়লা আমদানিতে বাড়তে পারে শুল্কছাড়ের মেয়াদ

১৯

মুখে ঘা হয় কেন, এটি কি কোনো ভয়াবহ রোগের ইঙ্গিত?

২০
X