সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০১ জুন ২০২৫, ০৩:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

‘দেশে একটি দলকে প্রতিষ্ঠিত করার ষড়যন্ত্র চলছে’

নারায়ণগঞ্জে দোয়া মাহফিলে বক্তব্য দেন জয়নুল আবদিন ফারুক। ছবি : কালবেলা
নারায়ণগঞ্জে দোয়া মাহফিলে বক্তব্য দেন জয়নুল আবদিন ফারুক। ছবি : কালবেলা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, দেশে অন্য একটি দলকে প্রতিষ্ঠিত করার হীন ষড়যন্ত্র চলছে। নির্বাচনকে বিলম্বিত করার আর সময় নেই।

রোবাবার (১ জুন) বেলা ১১টায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড মিতালী মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফারুক বলেন, দেশের সার্বিক অবস্থানের কারণে সব নিবন্ধিত রাজনৈতিক দলের দাবি ডিসেম্বরেই নির্বাচন দিতে হবে। নির্বাচনটা দিয়ে দেন, যারাই ক্ষমতায় আসুক, সে দলের নির্বাচিত সংসদ ও জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করুন।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, অপনাদের চিরস্থায়ী ক্ষমতায় বসানো হয়নি। যেগুলো অনির্বাচিত সরকারের কাজ নয়, সেগুলো করবেন না। করিডর দিয়ে দেবেন, চট্টগ্রাম বন্দর দিয়ে দেবেন, তা করলে দেশের জনগণ কখনো মেনে নেবে না। আপনাদের করণীয় নির্বাচন কমিশন সংস্কার, আইনশৃঙ্খলা রক্ষা করে নির্বাচন দেওয়া।

কেন্দ্রীয় যুবদলের সদস্য ও মিতালী মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আমির হোসেন বাদশার সভাপতিত্বে এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন- নাসিকের সাবেক কাউন্সিল ইকবাল হোসেন, বিএনপি নেতা আব্দুর রহিম সাজু, মোক্তার হোসেন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১০

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১১

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১২

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১৩

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৪

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৫

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৬

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৭

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৮

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৯

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

২০
X