মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ০১ জুন ২০২৫, ০৩:১৮ পিএম
অনলাইন সংস্করণ

জামালপুরে মিলেছে গ্যাসের সন্ধান

জামালপুরে ৭.২ মিলিয়ন চাপে বের হচ্ছে গ্যাস। ছবি : কালবেলা
জামালপুরে ৭.২ মিলিয়ন চাপে বের হচ্ছে গ্যাস। ছবি : কালবেলা

জামালপুরের মাদারগঞ্জে কূপ খননের কাজ শেষে প্রাথমিক পরীক্ষায় গ্যাসের সন্ধান মিলেছে। রোববার (১ জুন) দুপুর ১টা পর্যন্ত ৭ দশমিক ২ মিলিয়ন চাপে গ্যাস বের হচ্ছিল।

এর আগে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রাথমিক পরীক্ষায় গ্যাস মেলে। আগামী ৭২ ঘণ্টা পর্যবেক্ষণ ও পরীক্ষা শেষে কী পরিমাণ গ্যাস রয়েছে তা জানা যাবে।

জামালপুর-১ অনুসন্ধান কূপ খনন প্রকল্পের কর্মকর্তারা জানান, ২ হাজার ৬০০ মিটার খনন করা হয়েছে। ১ হাজার ৪৪১ থেকে ১ হাজার ৪৪৫ মিটার মাটির নিচের স্তর থেকে ৭ দশমিক ২ মিলিয়ন চাপে গ্যাস বের হচ্ছে। তার উপরে আরও একটি স্তর রয়েছে, ওইখানেও গ্যাস রয়েছে। আগামী ৭২ ঘণ্টা প্রাথমিক পরীক্ষা শেষে কী পরিমাণ গ্যাস রয়েছে তা জানা যাবে। এ ছাড়াও তেল বা পদার্থ রয়েছে কিনা তা পরীক্ষা শেষে জানা যাবে।

জামালপুর-১ অনুসন্ধান কূপ খনন প্রকল্পের প্রকল্প পরিচালক মো. মোজাম্মেল হক বলেন, গ্যাস বের হচ্ছে, তবে এই মুহূর্তে বলা যাচ্ছে না কী পরিমাণ গ্যাস রয়েছে। পরীক্ষা শেষে জানা যাবে। এ ছাড়া অন্য কোনো খনিজ পদার্থ থাকলে সেটিও পরীক্ষা শেষে জানা যাবে।

এর আগে চলতি বছরের ২৪ জানুয়ারি উপজেলার তারতাপাড়া গ্রামে গ্যাস খনন কূপটির খনন‌ কাজ উদ্বোধন করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম। প্রায় ১৬৮ কোটি টাকা ব্যয়ে কূপ খননের কাজ শুরু হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

মিরপুরে বৃষ্টির হানা, খেলা না হলে কে জিতবে?

১০

শেষ ম্যাচে তারকাবহুল দল নিয়ে নামছে আর্জেন্টিনা

১১

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৩,৬৬৬

১২

স্থায়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে লেবানন

১৩

বাজেটে বেতন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

১৪

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু উদ্বেগ

১৫

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

১৬

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ : অর্থমন্ত্রী

১৭

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

১৮

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৯

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

২০
X