রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩
সাভার প্রতিনিধি
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩, ০১:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

ডিজে পার্টিতে মোবাইল চুরি নিয়ে মারামারি, নিহত ১

সাভার থানা। ছবি : কালবেলা
সাভার থানা। ছবি : কালবেলা

ঢাকার সাভারে ডিজে পার্টিতে মোবাইল ফোন হারানোকে কেন্দ্র করে দুপক্ষের মারামারিতে আকাশ মৃধা (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেলে সাভার পৌর এলাকার আড়াপাড়া মহল্লায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত আকাশের গ্রামের বাড়ি কুষ্টিয়ার কুমারখালি থানার ভালুকাপাড়া এলাকায়। তার বাবার নাম আব্দুল হালিম মৃধা। তিনি পরিবারসহ আড়াপাড়া এলাকায় ভাড়ায় বসবাস করতেন। পেশায় একটি যাত্রীবাহী বাসে চালকের সহকারী ছিলেন আকাশ।

গ্রেপ্তারকৃতরা হলেন সাভারের আড়াপাড়া এলাকার নয়ন (২০) ও রাব্বি (২১)। তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, গত ২৮ আগস্ট রাতে আড়াপাড়া এলাকার একটি বাড়িতে ডিজে পার্টির আয়োজন করে স্থানীয় কয়েকজন যুবক। সেই পার্টির মাঝে একজনের একটি মোবাইল হারিয়ে যায়। জাহাঙ্গীর মোবাইল চুরির অভিযোগ তুলে দুই যুবককে মারধর করেন।

সেসময় উপস্থিত যুবকদের মধ্যে দুই গ্রুপের সৃষ্টি হয় এবং তাদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পরে পুলিশ এলে তারা ঘটনাস্থল ত্যাগ করে। তবে গতকাল সকালে উভয়পক্ষ ফের দেশি অস্ত্রশস্ত্র নিয়ে দফায় দফায় সংঘর্ষে লিপ্ত হয়। এতে দুপক্ষের লোকজনই আহত হয়।

রেখা রানী নামে স্থানীয় একজন নিজেকে ঘটনার প্রত্যক্ষদর্শী দাবি করে জানান, ‘গত সোমবার রাতে ডিজে পার্টিতে নয়ন ও প্রান্ত নামে দুই যুবককে মোবাইল চুরির অজুহাতে মারধর করেন জাহাঙ্গীর ও তার স্ত্রী। পরে সেখানে উপস্থিত যুবকদের দুটি গ্রুপের মাঝে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে বিষয়টি মিটমাট করে সবাই চলে যায়। এদিকে গতকাল সকালে জাহাঙ্গীরের শ্যালক মামুনের নেতৃত্বে ২০-২৫ জন যুবক আমার ছেলেকে মারধর করে। এই ঘটনার প্রতিবাদ করে প্রতিবেশী আকাশ নামে একজন যুবক। এতে ক্ষিপ্ত হয়ে তারা আকাশকে কুপিয়ে হত্যা করে।’

অভিযুক্ত জাহাঙ্গীর হোসেন সাংবাদিকদের বলেন, ‘আমার ছেলের মোবাইল চুরির ঘটনায় সেটি উদ্ধার করতে গেলে স্থানীয় হৃদয়, রাসেল, রনিসহ আরও ১০-১৫ জন আমার শ্যালক মামুন ও নয়ন এবং মিঠুন নামে তার দুই বন্ধুকে কুপিয়ে আহত করা করে। পরে তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় রেফার্ড করেন।’

এ সময় আকাশ নামে একজন নিহত হওয়ার ব্যাপারে তার কাছে জানতে চাইলে বিষয়টি তার জানা নেই বলে জানান তিনি।

এ বিষয়ে সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন কালবেলাকে বলেন, ‘এ ঘটনায় নয়ন ও রাব্বি নামে অভিযুক্ত দুজনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে মোবাইল চুরিকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ড ঘটেছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেপ ভার্দেতে কেমন চলছে মুসলিমদের জীবনযাত্রা?

বিশ্বকাপ থেকে ‘এক’ স্বাগতিকের বিদায়

কানাডার স্বপ্ন ভেঙে সবার আগে কোয়ার্টার ফাইনালে মরক্কো

কেপ ভার্দে যেতে কি বাংলাদেশিদের আগাম ভিসা লাগবে?

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না সরকার : বিজন কান্তি 

নরসিংদীতে মন্দির উন্নয়ন কাজের সরকারি বরাদ্দ বিএনপি নেতার পকেটে!

সেমিনারে বক্তারা / সুশাসন নিশ্চিত করতে হলে গণতন্ত্র প্রতিষ্ঠা অপরিহার্য

এএফসি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বিমান, রানার্সআপ ইউএস-বাংলা

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

সিলেট-ম্যানচেস্টার রুটে ফিরছে সরাসরি ফ্লাইট, রোববার প্রথম যাত্রা

১০

জুলাই সনদের প্রতি পুনরায় প্রতিশ্রুতি ব্যক্ত করলেন জামায়াত আমির

১১

হরমুজ প্রণালি ইরানের জন্য পারমাণবিক অস্ত্রের মতোই গুরুত্বপূর্ণ 

১২

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারত্ব আরও গভীর করার আহ্বান ডা. শফিকুর রহমানের

১৩

ইসলামিক ব্যাংকিংয়ে সুশাসন, শরিয়াহ কমপ্লায়েন্স বাস্তবায়নে জোর

১৪

ফরিদপুর বিভাগ ও সিটি করপোরেশন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৫

পুরো ৯০ মিনিট খেলার জন্য প্রস্তুত নেইমার : আনচেলত্তি

১৬

কুমিল্লা ও চাঁদপুরে আনসার-ভিডিপির কার্যক্রম পরিদর্শনে অতিরিক্ত মহাপরিচালক

১৭

কমিউনিস্টবিরোধী বক্তব্যে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপনের সূচনা করলেন ট্রাম্প

১৮

সাগরে লঘুচাপ, ঝড়ো হাওয়ার আভাস

১৯

ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, বিএনপি কর্মী আটক

২০
X