চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০২ জুন ২০২৫, ০৫:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

৪ ঘণ্টা দেরিতে পৌঁছাল তূর্ণা এক্সপ্রেস

ইঞ্জিন বিকল হয়ে পড়ায় তূর্ণা নিশিতা এক্সপ্রেস ট্রেন চার ঘণ্টা দেরিতে চট্টগ্রাম পৌঁছায়। ছবি : সংগৃহীত
ইঞ্জিন বিকল হয়ে পড়ায় তূর্ণা নিশিতা এক্সপ্রেস ট্রেন চার ঘণ্টা দেরিতে চট্টগ্রাম পৌঁছায়। ছবি : সংগৃহীত

চট্টগ্রামগামী তূর্ণা নিশিতা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় কুমিল্লার লাকসাম-নাউটি রেল সেকশনে চার ঘণ্টার বেশি সময় ধরে ট্রেন চলাচল বন্ধ ছিল।

সোমবার (২ জুন) ভোর রাতে এ ঘটনা ঘটে। এতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

রেলওয়ে সূত্রে জানা গেছে, রাত ৩টা ২০ মিনিটে ৭৪২ নম্বর তূর্ণা নিশিতা এক্সপ্রেসটি লাকসাম থেকে নাউটি পৌঁছালে ট্রেনের ইঞ্জিনটি হঠাৎ বিকল হয়ে যায়। এ সময় ট্রেনটি সেখানেই থেমে পড়ে। ফলে ওই সেকশনের অন্যান্য ট্রেন চলাচলেও বিঘ্ন ঘটে।

খবর পেয়ে চট্টগ্রামের পাহাড়তলি লোকোশেড থেকে একটি রিলিফ ইঞ্জিন পাঠানো হয়। ভোর ৭টা ৩০ মিনিটে বিকল্প ইঞ্জিন এসে তূর্ণা এক্সপ্রেসে সংযুক্ত করা হয়। এরপর ট্রেনটি নাউটি থেকে ছেড়ে সকাল ৭টা ৪০ মিনিটে নাঙ্গলকোট পৌঁছায়। সেখানে সান্টিং (ইঞ্জিন পুনঃসংযুক্তি) সম্পন্ন করে ট্রেনটি সকাল ৮টা ১৫ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করে। শেষ পর্যন্ত সকাল ১০টা ২০ মিনিটে ট্রেনটি চট্টগ্রাম স্টেশনে পৌঁছায়।

রেলওয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ইঞ্জিনটি পুরোনো হওয়ায় মাঝে মাঝেই ত্রুটি দেখা দেয়। এ ধরনের সমস্যা কমাতে রক্ষণাবেক্ষণ আরও জোরদার করা হবে।

লাকসাম রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন বলেন, ইঞ্জিন বিকলের ঘটনা খুবই অনাকাঙ্ক্ষিত। যাত্রীদের ভোগান্তি কমাতে দ্রুত রিলিফ ইঞ্জিন পাঠানো হয়।

যাত্রীদের অভিযোগ, নিয়মিত রক্ষণাবেক্ষণ ও পর্যাপ্ত আধুনিক ইঞ্জিন না থাকায় এমন ঘটনা বারবার ঘটছে। এতে সময়মতো গন্তব্যে পৌঁছানো যেমন দুষ্কর, তেমনি যাত্রা নিয়েও তৈরি হয় অনিশ্চয়তা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১০

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১১

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১২

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১৩

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৪

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৫

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৬

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৭

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১৮

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১৯

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

২০
X